হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে পড়া পর্যটক ও রোগীদের তিনবেলা রান্না করা খাবার, প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যে যে সমস্ত শাখা রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও মানুষ অভুক্ত না থাকেন এবং কোনও পর্যটক বা চিকিৎসা করতে আসা মানুষ আটকে গেলে তাদের থাকা খাওয়ার যেন ব্যবস্থা করা হয়। প্রয়োজনে তাদের টাকা ফুরিয়ে গেলে সংঘের পক্ষ থেকে টাকা দিয়েও তাদের সহযোগিতা করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের দিল্লি শাখার প্রধান স্বামী আত্মজ্ঞানানন্দের ব্যাবস্হাপনায় দিল্লির প্রাচীন হনুমান মন্দির, বাবা খরগসিং মার্গ ,করোলবাগ, ময়ুরবিহার,বাদলি, ওয়াজিরপুর সহ বিভিন্ন জায়গায় করোনার পরিস্থিতির জেরে কর্মহীন ব্যাক্তিদের প্রতিদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি ছাড়াও প্রতিদিন প্রায় ২ হাজার লোককে রুটি, তরকারি দেওয়া হচ্ছে।
Related Articles
হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীর বাড়িতে এলেন রাজ্যপাল।
হাওড়া,২৬ নভেম্বর:- হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী মাতৃবিয়োগ হয়েছে গত ১৪ নভেম্বর। আজ মঙ্গলবার ছিল তাঁর মায়ের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এদিন দুপুরে রথীন চক্রবর্তীর বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় এদিন দুপুরে রথীনবাবুর হাওড়ার বাড়িতে আসেন। প্রথমেই তিনি রথীনবাবুর প্রয়াত মা অরুন্ধতীদেবীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। এরপর বেশ কিছুটা সময় তিনি […]
অশরিরী ভুতের আবির্ভাব চুঁচুড়ায়।
হুগলী,১৩ ডিসেম্বর:- অশরীরি আত্মা! কথাটা শুনলে কেউ হেসে উড়িয়ে দেবে, আবার ভূত বিশ্বাসী মানুষদের শরীরে শিহরন বয়ে যাবে। কিন্তু আপনি ধরুন ভর সন্ধ্যায় বিদ্যুতের আলোময় নিজের বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে আছেন বন্ধুদের সাথে। হঠাৎ অন্ধকারের দিক থেকে একটা মানুষরূপী লাল আলোর ছটা আপনার দিকে এগিয়ে আসছে! কিছুক্ষনের মধ্যেই ব্যাস্ত রাস্তা দিয়ে যাতায়াতকারী যে কোন গাড়ি […]
নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিপি কে বদলি করলো।
কলকাতা , ৯ মার্চ:- নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক এবং আইজিপি কে বদলি করেছে। বীরেন্দ্র কে সরিয়ে তার জায়গায় আইপিএস আধিকারিক পি নির্জনয়ন কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে কমিশনের তরফ এ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেওয়া হয়েছে। বীরেন্দ্র কে নির্বাচন […]






