হাওড়া,৩১ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু। মধ্যবয়স্কা ওই মহিলা গত রবিবার থেকে ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। এসএসকেএম সূত্র মারফত জানা গেছে ওনার রিপোর্ট পজিটিভ। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে ফিরেছিলেন। তবে ওনার কোনও ইন্টারন্যাশনাল ট্র্যাভেল হিস্ট্রি ছিল না। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তিনি হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে তার মৃত্যু হয়। সূত্রের খবর, মৃত মহিলা উত্তর হাওড়ার বাসিন্দা। তিনি স্বপরিবারে ডুয়ার্স বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিল আরো তিনটি পরিবার। সব মিলিয়ে পনেরো জনের একটা দল ডুয়ার্স থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই কাশি, শ্বাসকষ্ট হচ্ছিল। প্রথমে সত্যবালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার আনা হয় হাওড়া হাসপাতালে। তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবর জানানো হয়নি।
সূত্রের খবর, গত ৬ তারিখ হাওড়ার সালকিয়া থেকে তিনটি পরিবার এবং দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেট এর বাসিন্দা একটি পরিবার মোট চারটি পরিবারের মোট ১৪ জন সদস্য এরা ডুয়ার্স বেড়াতে যায়। এই ১৪ জনের দলে মধ্যে দুজন শিশুও ছিল। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এরা উঠেছিলেন। এরপর মালবাজার জংশন স্টেশনে নামেন। ডুয়ার্স বেড়ানোর পর এরা ১২ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেন। এবং পরদিন শিয়ালদা এসে নামেন। এরা ট্রেনের এস-টু এবং এস-নাইন কোচে ছিলেন। এরপর বাড়ি ফেরার পর গত বৃহস্পতিবার হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই মহিলার জ্বর,কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ দেখা যায়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ওই চিকিৎসক তাকে পরীক্ষা করাতে বলেন। এবং শনিবারে তার রিপোর্ট আসার পর তাকে আইডি হাসপাতালে যেতে বলেন। রবিবার মহিলাকে নিয়ে আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে মহিলার মৃত্যু হয়।Related Articles
রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আসার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ।
বাঁকুড়া , ১ নভেম্বর:- এবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে এসে মানুষের জন্য কাজ করার আহ্বান জানালেন রাজ্য যুব মোর্চার বিজেপির সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সৌমিত্র খাঁ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে রাজ্যে শান্তি বজায় রাখতে এবং রাজ্যবাসীর সমৃদ্ধির কামনা জানিয়ে পুজো দেন। পুজোর শেষে সাংসদ […]
স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা, ৩০ মে:- গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই […]
সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বেলুড়ের দুই ব্যবসায়ী ভাইকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৫।
হাওড়া, ২৩ নভেম্বর:- সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বেলুড়ের দুই ব্যবসায়ী ভাইকে অপহরণের ঘটনায় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। এই বিষয়ে শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার বলেন, গত ২১ নভেম্বর রাতে বেলুড়ের ভোটবাগান […]








