হাওড়া , ৩০ মার্চ:- সোমবার সকালে হাওড়ার ২৫ নং ওয়ার্ডের বিবেকানন্দ শিশু উদ্যানে এলাকার প্রায় ১,২০০টি পরিবারের হাতে চাল, ডাল, আলু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, এলাকার প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস প্রমুখ। বিশ্বনাথবাবু জানান, করোনা মোকাবিলায় সমস্ত মানুষকে বাড়িতে থাকার আবেদন জানানো হচ্ছে। এদিন ওয়ার্ডের সকল মানুষকে নিয়মবিধি মেনে দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু প্রদান করা হয়েছে। সকলের কাছে আবেদন জানানো হচ্ছে আপনারা খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরবেন না।
Related Articles
বেলুড়ে নির্মীয়মান যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বেলুড়ে নির্মীয়মান যোগ ও নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ঘোষণা করা হল। পূর্ব ভারতের প্রথম ওই কলেজের নামকরণ করা হল ‘যোগাশ্রী’। রাজ্যপাল সিভি আনন্দ বোস ‘যোগাশ্রী’ নামকরণে সায় দিয়েছেন।রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি এই কলেজ পরিচালনার জন্য ১০১টি নতুন পদ তৈরির কথা ঘোষণা করা হয়েছে। […]
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও।
হাওড়া, ২২ অক্টোবর:- ধাপে ধাপে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। এর মোকাবিলায় আগাম সতর্ক হাওড়া পুরসভাও। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ইমারজেন্সি সব দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামীকাল থেকে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে গাছ পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। ‘ট্রি কাটার’ মেশিন আনা হয়েছে। নিকাশী সহ বিভিন্ন ইমারজেন্সি […]
পুজোয় বাড়তি নিরাপত্তা চন্দননগর পুলিশের,উইনার টিম,মহিলা পুলিশের টিম,সিসি ক্যামেরায় চলবে নজরদারি।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- আর চুঁচুড়া রবীন্দ্রভবনে পুজো কমিটি গুলোকে নিয়ে এক সমন্বয়ে বৈঠক হয়। এখানে উপস্থিত ছিলেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাভাল গি,দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ দপ্তর, দমকল […]









