কলকাতা, ৩০ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র হাসপাতাল ভবন নয় সেখানকার সম্পূর্ণ চিকিৎসা পরিকাঠামো চিকিৎসক এবং কর্মীদেরও কাজে লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার প্রত্যেকটি জেলায় এরকম বিভিন্ন হাসপাতাল চিহ্নিত করে সেগুলি হুকুম দখল করার প্রক্রিয়া শুরু করেছে।নবান্নে আজ করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সরকারের অধীনে কাজ করার সময় বেসরকারি হাসপাতালে র চিকিৎসক – কর্মীরা সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও করোনা মোকাবিলায় আইসিডিএস আশা কর্মীর মতো যেসব কর্মীরা প্রশাসনের হয়ে কাজ করছেন তাদেরকেও বীমার আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। তাদের বীমার পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হচ্ছে।
চিকিৎসা পরিকাঠামো ছাড়াও প্রতিটি ব্লকে একটি করে করোনা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। লকডাউন যাতে কঠোরভাবে মেনে চলা হয় এবং এই সময় অন্য রাজ্য থেকে যাতে কোনো মানুষ সীমান্ত পার করে এ রাজ্যে প্রবেশ না করতে পারেন তা দেখতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভিন রাজ্য থেকে প্রায় ২০০ মানুষ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন। তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সময় রাজ্যে যাতে কোনো মানুষ অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে এলাকায় এলাকায় কমিউনিটি কিচেন খুলে দুঃস্থ মানুষদের খাবার ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন।Related Articles
মহিলাকে টিটেনাসের বদলে ভুলবশত দেওয়া হল কুকুর কামড়ানোর ইনজেকশন , চাঞ্চল্য মালদায়।
মালদা, ২ জুন:- কাঁচি দিয়ে কেটে গিয়েছিল এলাকারই এক মহিলার হাতের তালু। তাই দেরি না করে স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন টিটেনাস ইনজেকশন নিতে। কিন্তু সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন দিয়ে দেন ওই মহিলাকে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন এই মহিলা। বাড়ি ফিরে এসে ক্রমাগত মাথা ঘোরা ও বমি করতে থাকেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের […]
ক্রিকেটের নন্দনকাননে প্রস্তুত কোয়ারেন্টাইন সেন্টার।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- ক্রিকেটের নন্দনকানন ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য রাজ্য সরকারকে আহ্বান করেছিল সিএবি। দেরিতে হলেও সেই আহ্বানে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। সেই মতো গোটা মাঠ ঘুরে দেখে পুলিশ। স্টেডিয়ামের ই, এফ, জি এবং এইচ ব্লকের গ্যালারিতে কোভিড রোগীদের জন্য বেড রাখার বন্দোবস্ত করা হয়। ই এবং এফ […]
চলতি বছরে জুলাইয়ে উচ্চমাধ্যমিক , আগস্টে মাধ্যমিক ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ মে:- চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নবান্নে আজ শিক্ষাদপ্তর ,মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করেছেন। তিনি বলেন করোনা অতিমারির কারণে এবার অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুলাই […]







