উঃ২৪পরগনা,৩০ মার্চ:- খরদহ স্টেশনে রাতের বেলা অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন ও পৌরসভার উপ পৌরপ্রধান সুকান্ত বণিক । করোনা ভাইরাস এর যে সমস্ত বাইরের শ্রমিকরা বাড়িতে যেতে না পারার দরুন খরদহ স্টেশনে আশ্রয় নিয়েছে । তাদের দুবেলা দুটো অন্ন তুলে দিচ্ছেন যুব সমাজ। দিনরাত এক করে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে । এরা মনে করেন যতদিন এই লকডাউন করোনাভাইরাস এর জন্য এই অবহেলিত মানুষগুলো খরদহ স্টেশনে থাকবেন । তাদের পাশে দুবেলা দুটো অন্যর যোগান দিয়ে যাবেন । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ । জাতি ধর্ম নির্বিশেষে এই মানুষের পাশে দাঁড়ানো কে সবাই এক বাক্যে দায়িত্ববোধ ও কর্তব্য বলে মনে করেন।
Related Articles
মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা মালদা।
মালদা,২৬ নভেম্বর:- পাঞ্জাবে কিছু দিন আগেও মাদকের রমরা কারবার ছিল। উড়তা পাঞ্জাব নামে সিনেমাও তৈরী হয়ে ছিল সকলের মনে আছে নিশ্চয়। এখন আর আমাদের পাঞ্জাব যাওয়ার দরকার নেই। মাদকের রমরমা কারবারের নয়া ঠিকানা এখন এই রাজ্যের মালদহ জেলা। কেজি কেজি আফিমের আঠা উদ্ধার করছে পুলিশ। যা দিয়ে কোকেন, ব্রাউন সুগার,হেরোইন,চরশ তৈরী হয়।আর এবারের ঘটনা প্রমান […]
ইংল্যান্ডে আতঙ্কে পাক ক্রিকেটাররা ! কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ২ আগস্ট:- যে কোনো দিন ইংল্যান্ডে খেলতে যাওয়া পাকিস্তানের ড্রেসিংরুমে হানা দিতে পারে একটি সংস্থা । এমনকী লন্ডনে পাকিস্তান দূতাবাস বিল্ডিং এবং হাই কমিশনারের বাড়িও বাজেয়াপ্ত করার হুমকি দিয়ে রেখেছে তারা । নিউইয়র্কের রুসভেল্ট হোটেলও রয়েছে তাদের তালিকায় । আসলে ২০০০ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবার-সহ পাকিস্তানের বেশ কিছু সরকারি […]
করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন।
মালদা,১৪ মার্চ :- করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নতুন আরও একটি ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে […]



