প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- লকডাউনে তিনদিন আড়ত বন্ধ রাখার পর খুলে দেওয়া হল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। আড়ত খুলতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কে উপেক্ষা করে ভীড় জমাতে শুরু করলো মাছ ব্যবসায়ীরা। ফলতো করোনা ছড়ানোর আশংকা নতুন করে দেখা দিয়েছে। নূন্যতম দূরত্ব বজায় না রেখেই উদাসীনের ও অবোধের মত আড়তে ভীড় জমাচ্ছে, এই সংকটের সময় মাছ কিনে ব্যবসা করে বেশি মুনাফার জন্য। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান লকডাউন ঘোষনার পর তারা তিনদিন আড়ত বন্ধ রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সমস্ত পাইকেড়ি বাজার, আড়ত খোলা থাকায় তারাও আড়ত খুলেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার একটি ক্যাসেট বাজিয়েই নিজেদের কর্তব্য শেষ করেছেন। একজায়গায় বহু মানুষের সমাগম আটকানোর কোন ব্যবস্থা বা আড়তের পক্ষথেকে নজরদারি বা পুলিশের কোন উপস্থিত দেখা যাচ্ছে না। ফলে আড়তে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করলে সেখান থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি।।
Related Articles
শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ইসরত জাহান।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- তিন তালাকের প্রতিবাদী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের উপরে পিলখানায় তার বাড়িতে আচমকাই হামলা চালাল তার শ্বশুরবাড়ির লোকেরা। এমনটাই অভিযোগ ইসরত জাহানের। তাকে মারার হুমকি দেওয়ার পাশাপাশি ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা দলবল নিয়ে এসে হাজির হন ইশরাত জাহানের বাড়িতে। তাদের হাতে অস্ত্র ছিল […]
চামরাইলে ভয়াবহ দুর্ঘটনা। হত চালক, জখম কমপক্ষে ১২।
হাওড়া, ১৯ মার্চ:- ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার চামরাইলে। এই ঘটনায় চালক সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদের কয়েকজনকে কোনা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকিদের হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। হাওড়া জেলা হাসপাতালে চালককে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, আইটিসি সংস্থার নিজস্ব বাসেই পাঁচলার অফিস থেকে বাড়ি ফিরছিলেন সংস্থার কর্মীরা। আচমকাই এদের […]
আরজি কর-কান্ডে প্রতিবাদ হাওড়াতেও , চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মিছিল।
হাওড়া, ১০ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনায় এবার পথে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ শনিবার সকালে পোস্টার, ব্যানার হাতে মিছিল করেন তাঁরা। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং আরজি করের চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। সাময়িক কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তবে রোগীদের যাতে না কোনও সমস্যা হয় […]





