হাওড়া ,২৯ মার্চ:- সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়া সিটি পুলিশের হোয়াটস অ্যাপে যোগাযোগ করে হাওড়া নিবাসী মায়ের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন মেয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। এগিয়ে এল পুলিশ। বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাওড়ায় লকডাউনে আটকে থাকা মাকে সাহায্যের জন্যে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রমণ সংক্রান্ত নোডাল অফিসারকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন মেয়ে। আর সেই আবেদনে সাড়া দিয়ে ষাটোর্ধ মায়ের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিল মানবিক পুলিশ। জানা গেছে, শনিবার রাতে হাওড়া সিটি পুলিশের এসিপি ট্র্যাফিক-২ অশোকনাথ চট্টোপাধ্যায়ের (যিনি বর্তমানে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রান্ত বিভাগের নোডাল অফিসারের দায়িত্বপ্রাপ্ত) ফোনে একটি হোয়াটস অ্যাপ মেসেজ আসে যেখানে আমেরিকার নিউ জার্সি থেকে এক মহিলা হাওড়ায় বসবাসকারী তাঁর মায়ের জন্য লকডাউন পরিস্থিতিতে সাহায্যের আবেদন জানান। হাওড়া সিটি পুলিশের ফেসবুক পেজ থেকে অশোকবাবুর ফোন নম্বর নিয়ে তিনি যোগাযোগ করেন।
শনিবার রাতে পায়েল বন্দোপাধ্যায় নামের এক মহিলা অ্যামেরিকার নিউ জার্সি থেকে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে জানান, হাওড়ায় তাঁর মা একাই থাকেন।লকডাউনের ফলে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এবং তিনি খাদ্যদ্রব্যের সমস্যায় ভুগছেন। পায়েল একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও দূরত্বের কারণে কিছুই করতে পারছেন না। বিভিন্ন অনলাইন অ্যাপে খাদ্যসামগ্রীর অর্ডার দিতে চাইলেও সারা দেশে লকডাউনের কারণে তারাও যাবতীয় পরিষেবা স্থগিত রেখেছে। বিষয়টি জানার পরেই অশোকবাবু পায়েলদেবীকে জানান, রবিবার সকালেই তাঁর মায়ের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। রবিবার সকালে ব্যাঁটরা থানার পুলিশ আধিকারিকরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যান শ্যামাশ্রী সিনেমা হলের কাছে মাধব ঘোষ লেনের লোকনাথ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। সেখানেই পায়েল বন্দোপাধ্যায়ের মা মিত্রা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। হাওড়া সিটি পুলিশের বিপদের সময় এই সাহায্য পেয়ে খুবই খুশি মিত্রাদেবী জানান, হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করছে।Related Articles
ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]
টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ।
সুদীপ দাস, ২ আগস্ট:- এবা্র টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ। সকাল প্রায় সাড়ে ৬টা থেকে এই অবরোধ চলে। অবরোধের জেরে প্রথম থেকেই পান্ডুয়া স্টেশনে আটকে রয়েছে ডাউন বর্ধমান-হাওড়া পেট্রোল স্পেশাল। পাশাপাশি দীর্ঘক্ষন ধরে অবরোধ চলায় ডাউনে আরও কয়েকটি ট্রেন আটকে পরেছে। ঘটনাস্থলে আরপিএফ ও রেল পুলিশ এলেও অবরোধকারিরা তাঁদের দাবীতে অনড়। তাঁরা চায় সাধারন […]
কোচবিহারে জমি নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত এক পুলিশ কর্মী , চাঞ্চল্য
কোচবিহার , ২১ মার্চ:- জমি নিয়ে বিবাদের জেরে এক পুলিশে কর্মরত এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে ধারল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে। আজ দুপুরে কোচবিহার কোতোয়ালি থানা এলাকার চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার খ্যাগের কুঠি পান্তা গ্রামে ওই ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম মিঠুন রায়। সে আলিপুরদুয়ার জেলায় পুলিশে কর্মরত। ওই যুবকদের […]








