পূর্ব মেদিনীপুর,২৬ মার্চ:- করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১কোটি ৬০ লক্ষ টাকা দান শুভেন্দু অধিকারির। বারবার তাঁকে দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। এবার করোনা ভাইরাসের প্রকোপ থেকে রাজ্য বাসীকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন,সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে এবং যে তিনটি ব্যাঙ্কের তিনি চেয়ারম্যান সেই সংস্থা গুলি মিলিয়ে মোট ১কোটি ৬০ লক্ষ টাকা স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে জমা করালেন মন্ত্রী।অখন্ড মেদিনীপুর জেলার তিনটি সমবায় ব্যাঙ্ক যথাক্রমে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক লিঃ , বিদ্যাসাগর সেন্ট্রাল কো ব্যাঙ্ক লিঃ,কন্টাই কার্ড ব্যাঙ্ক লিঃ এর চেয়ারম্যান শুভেন্দু।এই ব্যাঙ্ক গুলি তাদের উপার্জন থেকে ত্রান তহবিলে ৫০ লক্ষ টাকা করে মোট দেড় কোটি টাকা জমা দিয়েছে।এর পাশাপশি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু নিজের বেতন থেকে ১০ লক্ষ টাকা জমা করেছেন ত্রান তহবিলে।
Related Articles
১২ বছর বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- সম্ভাব্য করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং তাতে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কমাতে তাদের মায়ের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মার মাধ্যমে যাতে […]
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন।
কলকাতা,১ এপ্রিল:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন। একেবারেই নিঃশব্দে । দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেববাবু বর্তমানে লোকচক্ষুর আড়ালে পাম এভিনিউয়ের বাড়িতে থাকেন ।শেষবার তাকে দেখা গিয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে । তারপর থেকে তাকে আর বাড়ির বাইরে কেউ দেখেনি ।সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তিনি যখন রাজ্যপাল […]
সিঙ্গুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন নতুন সদস্যরা।
হুগলি, ১৯ জুলাই:- হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বেড়াবেড়ি পঞ্চায়েতের নুতন সদস্য থেকে এলাকার বাসিন্দাদের একাংশ। হুগলির সিঙ্গুর বিধানসভার ও সিঙ্গুর ব্লকের অন্তর্গত বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে দীপঙ্কর ঘোষ বাবু বেড়াবেড়ি প্রধান থাকা কালিন তিনি বেড়াবেড়ি থেকে মধুসূদন স্টেশন যাওয়ার পথে […]







