চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে। আজ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন সকাল থেকেই অকারনে বহু মানুষ পথে বের হলেন। জেলার বিভিন্ন প্রান্তে সেইসমস্ত মানুষদের বাড়ি ফেরাতে এদিন বহু জায়গাতেই লাঠিচার্জ করতে হলো পুলিশকে। এত বোঝানো সত্ত্বেও কেনো মানুষ অকারনে পথে বের হচ্ছেন তার উত্তর মিললো না কারোর কাছে। এদিন হুগলির ভদ্রশ্বরে মানুষকে ঘরমুখী করতে মৃদু লাঠিচার্জ করতে হলো পুলিশকে। কেনো বাইরে বেড়িয়েছেন তার সঠিক জবাব না মেলায় বেশকিছু সাইকেল-গাড়ির হাওয়া ছেড়ে দিলেন পুলিশ কর্মীরা। নিত্য প্রয়োজনীয় নয় এরকম বহু খোলা দোকান এদিন ধমক দিয়ে বন্ধ করেন পুলিশ কর্মীরা। হুগলির ধনিয়াখালিতেও এদিন অকারনে বাইরে বেরোনো মানুষদের ঘরে ফেরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সিঙ্গুর থানার পুলিশ এদিন অকারনে জমায়েত করা মানুষদের ধমক দিয়ে ঘরে ফেরান।
সিঙ্গুরের বিভিন্ন এলাকায় সরাকরি নির্দেশ অগ্রাহ্য করে বেশির ভাগ দোকান বাজার খোলা ছিল এবং অন্যান্ন দিনের মতোই চায়ের দোকানে ভিড় করা আড্ডা ,বাজারে একসাথে প্রচুর লোকের সমাগম। পুলিশের কাছে অভিযোগ যেতেই দাবাং স্টাইলে পথে নামলো পুলিশ।রীতিমত হুঙ্কার দিয়ে বন্ধ করলো দোকান পাঠ।একসাথে জমায়েত দেখলেই জেলে ঢোকানোর হুমকি দেয় পুলিশ। অন্যদিকে তারকেশ্বরেও এদিন আইন কে বুড়ো আঙুল দেখিয়ে বহু মানুষের জমায়েতে থেকে খোলা ছিল দোকান পাঠ। অন্যান্য দিনের মতোই তারকেশ্বরের থানা রোড,জয় কৃষ্ণ বাজার,পদ্মপুকুর চাউল পট্টি এলাকায় সরকারি নির্দেশ অগ্রাহ্য করে বেশ কয়েকটি ভাগ দোকান বাজার খোলা। অন্যান্ন দিনের মতোই চায়ের দোকানে চলছে খোশ মেজাজে দেদার আড্ডা। অভিযোগ আসতেই রাস্তায় নেমে পুলিশ।জমায়েত ছত্রভঙ্গ করে লাঠি চার্জ করে। লক ডাউনের আইন না মানায় দুজন ব্যক্তি কে আটক করেছে পুলিশ। একইভাবে আরামবাগ ও শ্রীরামপুর এই দুই মহকুমা এলাকাতেও এদিন পুলিশ সরকারী নিয়ম কার্যকর করতে পথে নামে।Related Articles
করোনার ভয়ে ৩৭ বছর পর ফেরার আসামি বাড়ি ফিরতেই পুলিশের জালে।
সুদীপ দাস , ১০ আগস্ট:- তিন যুগেরও বেশি সময় ধরে ফেরার খুনের আসামিকে পুলিশের হাতে তুলে দিলো করোনা । ১৯৮৩ সালে চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় , প্রতিবেশী মহম্মদ ইসলামের সঙ্গে বিবাদ ও তাকে খুনের মামলায় অভিযোগে পুলিশ গ্রেফতার করে শেখ হাসেমকে । ঘটনার পরদিন কোর্টে তোলার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে কোর্ট চত্বর থেকেই ফেরার হয়ে […]
শ্রীরামপুরের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার ৪০০ মানুষের দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন।
তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- লক ডাউনে কবলে মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা সমাজকে প্রশাসনের পক্ষ থেকেও বারবার আবেদন করা হয়েছে এই সময়ে আপনারা বাড়িতে থাকুন। কিন্তু যারা দিন আনে দিন খায় সেই সব মানুষরা মহা সংকটের মধ্যে আছেন এই কথা মাথায় রেখে শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার […]
দিদির দূত কর্মসূচিতে হাওড়ায় পদযাত্রা তৃণমূলের।
হাওড়া , ২৮ ফেব্রুয়ারি:- প্রার্থী তালিকা ঘোষণা না হলেও জোরকদমে শুরু হয়েছে প্রচার। রবিবার বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশের পাশাপাশি এদিন হাওড়া সদরে বিজেপির পরিবর্তন যাত্রা এবং তৃণমূলের দিদির দূত কর্মসূচি পালিত হয়। রবিবার সকালে হাওড়ায় শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত র্যালি করে তৃণমূল। দিদির দূত প্রচার গাড়িতে সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন […]






