সুদীপ দাস , ২১ মার্চ:- গোমুত্র পান থেকে সন্ধ্যা বাতি জ্বালানো , করোনা নিয়ে ইতিমধ্যেই গুজবে পা ফেলেছে বাঙালি। করোনা নিয়ে সরকারি সচেতনতা নয় এবারে আবারও গুজবে পা ফেলে মাটি খোঁড়া শুরু করলো সাধারন মানুষ। আরামবাগের পাশাপাশি হুগলির পান্ডুয়াতেও ঘরে ঘরে মাটি খোঁড়া শুরু হলো। পান্ডুয়া থানার ক্ষিরকুন্ডি-নামাজ গ্রাম পঞ্চায়েতের অধীনে সানপাড়া গ্রামে আজ সকাল থেকেই বাড়িতে মাটি খোঁড়ার রব শুরু হয়। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে ঘিরে। সেই পোষ্টে বলা হয়েছে যে পুরীর মন্দিরের পতাকা নাকি পুড়ে গেছে, ভগবান নাকি পতাকার সেই ছাঁই প্রতিটা মানুষের ঘরে-ঘরে পুঁতে রেখেছেন। আর সেই ছাই শুদ্ধ হয়ে স্নান করার পর কপালে তিলক হিসাবে পড়লে নাকি করোনা হবে না। সেই গুজবে কান দিয়েই মাটি খোঁড়া শুরু করেছে। এ-কান সে-কান হয়ে সেই গুজবও পাল্টেছে। অনেকে বলছেন করোনার জন্য বিভিন্ন মন্দিরে যাওয়া বন্ধ। তাই বাড়ি-বাড়ি ঠাকুর আশীর্বাদ হিসাবে কয়লা পাঠিয়েছেন যা ঘড়ে রাখলে রোগ দূর হবে। এই গুজবে পা বাড়িয়েছেন আজ সানপাড়ার বহু পরিবার। মাটি খুঁড়ে কালো মাটির দলা কিংবা পাথরের টুকরো হাতে উঠতেই আনন্দে আত্মহারা সকলে। তাঁরা নাকি কয়লা পেয়েছেন। পশ্চিবঙ্গ বিজ্ঞান মঞ্চের বক্তব্য মানুষ বারংবার গুজবে পা দিচ্ছেন !
Related Articles
রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
কলকাতা , ৩ নভেম্বর:- রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন কিভাবে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা আলোচনা করতে আগামী ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবে কমিশন। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ […]
স্কেটিং-এর হাত ধরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছোট্ট শুভায়নের।
হুগলি,৫ ডিসেম্বর:- বংশানুক্রমে সঙ্গীতজগতের সাথে যুক্ত চুঁচুড়া পিপুলপাতির নন্দী পরিবার। ঠাকুরদার সাথে অত্যন্ত সুসম্পর্ক জীবনমুখি গানের প্রখ্যাত শিল্পী নচিকেতার। বাবা-মা সঙ্গীতে যথেষ্ট পারদর্শী। দু’জনেই পেশাগতভাবে দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত। ছোটবেলা থেকেই বাড়িতে গিটার, হারমোনিয়াম দেখে বড় হয়ে ওঠা। সেই পরিবারের ক্ষুদে সদস্য শুভায়নই জেলা ও রাজ্য স্তরের রোলার স্কেটিং প্রতিযোগীতায় […]
সিপাইবাজারে মৃগেন্দ্র নাথ মাইতির বাসভবনে মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ৭ ডিসেম্বর:- মেদিনীপুর বিধানসভার দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হয়েছিলেন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা […]



