হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে যখন সারা দেশ জুড়ে একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ সব বন্ধ রাখা হয়েছে তখন হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে হাওড়া থানা ঘেরাও করল বিজেপি। দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা থানার সামনে এদিন বিক্ষোভ দেখান। এনিয়ে হাওড়া জেলা প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এশিয়ার অন্যতম বৃহত্তম হাওড়ার মঙ্গলাহাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মাল কিনতে আসেন। কিন্তু তা সত্বেও নিরাপত্তার স্বার্থে এই হাট কেন বন্ধ রাখা হয়নি তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব শাখা হাওড়া থানা ঘেরাও করে।
Related Articles
সমন্বয়ে জোর ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে রাজ্যে।
কলকাতা, ২৬ এপ্রিল:- সার্বিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে উদ্ভূত করোনা সংকট সামাল দিতে রাজ্য সরকার ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। হাসপাতালে বেড সংক্রান্ত তথ্য, টেলিমেডিসিন, অক্সিজেন,অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি থেকে শুরু করে করোনা রোগীর দেহ সৎকার পর্যন্ত যাবতীয় ব্যবস্থাপনা সুশৃংখল করতে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন সাপেক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি […]
রাজ্যে তৃণমূলের এখন দুটোই কাজ হামলা আর মামলা করা – সায়ন্তন বসু।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের কাজ হচ্ছে হামলা করা আর মামলা করা।ওসব করে কিছু হবে না । পারলে আমরা ও দেশের ১৫ টি রাজ্যে ১৫০০ মামলা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সব জায়গায় হাজিরা দিতে “? কালীয়াগঞ্জে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধাকে মারধর , আর্থিক জরিমানা ও আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে এই […]
কেশপুরে এক সোনার দোকানের ডাকাতির ঘট্নায় চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়, সোনার দোকানের মালিক শ্যামল কুমার মন্ডল জানান সকালবেলায় দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে,পাশাপাশি খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা, সাথে সাথে স্থানীয় দোকানদারের তৎপরতায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার […]






