হুগলি,১৫ মার্চ :- বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ। ফরাসি উপনিবেশ চন্দননগর শহরে ফরাসি স্থাপত্য দেখতে প্রায় নিয়মিত ভাবেই বিদেশী পর্যটক আসছে। প্রাচীন এই শহরে নদীপথে কলকাতা থেকে তারা এসে এখানে ফরাসিদের সেই স্থাপত্য গুলি দর্শন করে। বর্তমানে করণা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই দেশে যা শুরু হয়েছে সাধারণভাবে বিদেশ থেকে আসা এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। আর সেই কারণে চন্দননগরে বিদেশী পর্যটক দেখলেই মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে।তাদের দাবি এরা এখানে আসছে তাতে কোন অসুবিধা নেই। তারা কোন মাক্স ব্যবহার করছে না সেটি ব্যবহার করলে নিরাপদ হত তাই প্রশাসনের তরফ থেকে বিদেশি পর্যটকদের ওপর সরকারি নিয়ন্ত্রণ করা হোক।যদিও কর্পোরেশন জানিয়েছে বিদেশী পর্যটকরা এয়ারপোর্টে নামলেই তাদের পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়া হচ্ছে তাই এ নিয়ে আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
Related Articles
হনুমান জয়ন্তিতে অস্ত্র প্রদর্শনের মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন সাংসদ দেবশ্রী চৌধুরী।
সুদীপ দাস, ২৮ সেপ্টেম্বর:- ২০১৮ সালের ঘটনা। বাঁশবেড়িয়ার কলবাজার থেকে শিবপুর অবধি হনুমান জয়ন্তী উলপলক্ষে মিছিলে অংশগ্রহন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেই মিছিলে অংশগ্রহনের জন্য অস্ত্র আইনে মগরা থানা মামলা দায়ের করে চুঁচুড়া আদালতে। সেই কেসে জামিন নিতে আজ চুঁচুড়া আদালতে এলেন দেবশ্রী চৌধুরী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সুবীর নাগ। আইনজীবি সূত্রে খবর […]
গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট। সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো পুলিশ।
বিধাননগর ,৪ আগস্ট:- সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগ গ্রেফতার এক । অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ) । ইনি এন্টিক জিনিস এর ব্যবসা।আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত […]
কোনভাবেই বাড়বে না বাস ভাড়া, স্পষ্টতই জানালো রাজ্য।
কলকাতা ২৮ এপ্রিল:- কোনও ভাবেই বাস ভাড়া বাড়ানো হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য। সরকারের স্পষ্ট নির্দেশ ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে বেসরকারি বাস মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। তাদের […]








