হুগলি, ১২ মার্চ :- যে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাদেরকে পুরসভায় প্রার্থী করা হলে দলের ক্ষতি হবে।বৃহস্পতিবার কোন্নগরে দলীয় কার্যালয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচি তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি বলেন, টিকিট দেওয়ার মালিক আমি নই। দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।তবে আমরা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের প্রাধান্য দেব। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ও উত্তরপাড়া দুই পুরসভা তৃণমূলের দখলে থাকবে। বিজেপি লোকসভা ভোটে যে প্রতিশ্রুতি জনগন কে দিয়েছিল তার কোনটাই পালন করেনি।পুরভোটে মানুষ ভুল বুঝতে পেরে আমাদের ভোট দেবে।
Related Articles
বন্দে ভারত এক্সপ্রেস সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৩০শে ডিসেম্বর, ২০২২-এ পশ্চিমবঙ্গ সফরে যাবেন। বেলা ১১-১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হাওড়া রেল স্টেশনে পৌঁছবেন। সেখানে তিনি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। তিনি কলকাতা মেট্রোর জোকা-তারাতলা শাখার পার্পল লাইনের উদ্বোধন করবেন এবং বিভিন্ন রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।দুপুর ১২টায় প্রধানমন্ত্রী আইএনএস নেতাজী […]
বাংলাতেও BF.7-এর থাবা।
কলকাতা, ৪ জানুয়ারি:- এবার পশ্চিমবঙ্গে করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন BF.7 ভাইরাসে আক্রান্ত ৪ জনের খোঁজ মিলল। তবে এই মুহূর্তে তাঁরা সবাই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদের মধ্যে একজন কলকাতায় বসবাসকারী বিহারের বাসিন্দা। তিনি ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে এসেছেন ২২ জন। বাকি তিনজন নদিয়ার […]
আজও বিক্ষোভ হাওড়া স্টেশনে।
হাওড়া, ২ নভেম্বর:- শনিবারের পর সোমবারেও হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এদিনও স্টাফ স্পেশাল ট্রেন ধরতে এসে আরপিএফের বাধার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ক্যাবওয়ের মুখেই তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেন না চলায় তাদের স্পেশাল ট্রেনেই উঠতে দিতে হবে এই দাবি করেন যাত্রীরা। আরপিএফ জানিয়ে দেয় এই ট্রেন […]





