হুগলি,৯ মার্চ :- বসন্তের আকাশে লাগলো রঙের ছোঁয়া, আজ যে দোল পূর্ণিমা! সারা বাংলার পাশাপাশি রঙিন উৎসবে মেতে উঠলেন হুগলির ডানকুনির আনন্দনিকেতনের অধিবাসীরা। সোমবার সকালে ডানকুনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর দেবাশিষ মুখোপাধ্যায়ের উদ্যোগে পালিত হয় বসন্ত উৎসব। ডানকুনি হাউজিং ও তৎসহ এলাকায় পরিক্রমা করে নগর সংকীত্তনের মাধ্যমে। সকাল থেকেই এলাকায় যেন রঙের বাহারি ব্যস্ততা। কবিগুরুর ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় এদিনের উৎসব। হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে উৎসবের আনন্দে মেতে ওঠে চার বছরের কচিকাঁচা থেকে পঞ্চাশের প্রৌঢ়েরা। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসন্তিক আবহে সোমবার যেন নানা রঙের মিলনোৎসবের ছবিটাই ফুটে উঠলো ডানকুনি হাউজিং এলাকায়।
Related Articles
চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :- প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]
কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। Post Views: 326
বেতন ও বিভিন্ন সংক্রন্ত , এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ রানাঘাটে।
নদীয়া , ১৩ জুলাই:- আজ নদিয়ার রানাঘাটে কনভেন্ট অফ জেসাস মেরি স্কুলে অভিবাভকরা বিক্ষোভ দেখায় । তাদের দাবী লক ডাউনের এই সংকটময় পরিস্থিতিতে বেতন ও বিভিন্ন সংক্রন্ত ,এবং অন লাইন এ ক্লাস নিয়ে বিক্ষোভ। এছাড়া কোরোনা ভাইরাসের সংক্রমণে ক্লাস বন্ধ রাখা হয়েছে কতৃপক্ষের নির্দেশ অনুসারে। যেখানে অন্যান্য জায়গায় বেতন কমানো হচ্ছে সেখানে এই স্কুলে বেতন […]









