তরুণ মুখোপাধ্যায়,৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে ও তিনি জানিয়েছেন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি, রেল , কোল ইন্ডিয়া, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, জাহাজ মন্ত্রকের মত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এখনও এরাজ্যে করোনা সংক্রমণের কোন ঘটনা ঘটেনি। আগামী দিনেও যাতে রাজ্য বাসী সুরক্ষিত থাকেন সেজন্য প্রশাসনের সব বিভাগকে করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।
কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।বাংলাদেশ , ভুটান নেপাল থেকে সীমান্ত পার থেকে আসা মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।এ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিও রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হবে। অন্যদিকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মত বিভিন্ন সামগ্রীর কালোবাজারি রুখতে ও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন।কালোবাজারি রুখতে তিনি পুলিশ কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওষুধ ও সরঞ্জামের যোগান স্বাভাবিক রাখতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানান। বিষয় টি নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন করোনা প্রতিরোধ নিয়ে ২৪ ঘন্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল1800313444222। এছাড়া রাজ্য সরকার ও একটি হেল্পলাইন চালু করেছে। তার নম্বর 033 23412600। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও প্রত্যেকদিন করোনা নিয়ে বুলেটিন প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।Related Articles
চাঁপদানির মহিলা সমিতির পুজোকে কেন্দ্র করে উন্মাদনা।
প্রদীপ বসু, ৮ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে, সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে পৌরপ্রধান সুরেশ মিশ্রর সহযোগিতায় বন্ধ হওয়া জগদ্ধাত্রী পুজো আবার চালু হয়েছিল ২০১৪ সালে। সেই পুজো ধারাবাহিক ভাবে চলে আসছে। পৌর প্রধানের পাশাপাশি এই পুজোর দায়িত্ব নিয়েছে তৃণমূলের মহিলা সমিতি। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মিশ্র তার টিম নিয়ে পুজোর নিয়ম কানুন পালন করছে। পুরোহিতের মন্ত্র, […]
পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।
হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে […]
জল সরবরাহে সময়ের পরিবর্তন।
হাওড়া , ২১ সেপ্টেম্বর:- গঙ্গায় ভাটার কারনে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহের কিছু সমস্যা দেখা দিয়েছে। এইজন্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পাইপ লাইন জরুরি ভিত্তিতে মেরামতি করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আগামি এক সপ্তাহ জল সরবরাহের সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকালে […]









