তরুণ মুখোপাধ্যায়,৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে ও তিনি জানিয়েছেন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন । রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি, রেল , কোল ইন্ডিয়া, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, জাহাজ মন্ত্রকের মত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এখনও এরাজ্যে করোনা সংক্রমণের কোন ঘটনা ঘটেনি। আগামী দিনেও যাতে রাজ্য বাসী সুরক্ষিত থাকেন সেজন্য প্রশাসনের সব বিভাগকে করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।
কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।বাংলাদেশ , ভুটান নেপাল থেকে সীমান্ত পার থেকে আসা মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।এ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিও রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হবে। অন্যদিকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মত বিভিন্ন সামগ্রীর কালোবাজারি রুখতে ও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন।কালোবাজারি রুখতে তিনি পুলিশ কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওষুধ ও সরঞ্জামের যোগান স্বাভাবিক রাখতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানান। বিষয় টি নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন করোনা প্রতিরোধ নিয়ে ২৪ ঘন্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল1800313444222। এছাড়া রাজ্য সরকার ও একটি হেল্পলাইন চালু করেছে। তার নম্বর 033 23412600। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও প্রত্যেকদিন করোনা নিয়ে বুলেটিন প্রকাশ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।Related Articles
করোনার থাবা রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লার বাড়িতে।
হাওড়া , ১১ জুলাই:- তৃণমূলের অন্দরে করোনাভাইরাস আগেই হানা দিয়েছিল। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী। তিনি আবার স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি। শনিবার সকালে স্ত্রীর করোনা় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান মন্ত্রী। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। […]
করোনা আতঙ্ক ! ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনা সংক্রমণের জের। ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার ও কেমো পল আগামী মাসে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি হননি। ফলে তিন ক্রিকেটারকে বাদ দিয়ে ১৪ জনের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। ৯ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজ দল। কোয়ারেন্টাইনের […]
এবার ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড নয়, কার্পেট এরিয়ার উপর রেজিস্ট্রেশন ফি নেবে সরকার।
কলকাতা, ১৮ জানুয়ারি:- সাধারণ মানুষদের জন্য সুখবর। এবার থেকে ফ্ল্যাট কিনতে গেলে সুপারবিল্ড এরিয়া নয়, কার্পেট এরিয়ার ওপর রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি নেবে রাজ্য সরকার। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্যের অর্থ দপ্তরের ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন বিভাগ। নবান্নে সূত্রে খবর এবার থেকে রাজ্য সরকার ফ্ল্যাটের বাজার দর অর্থাৎ ভ্যালুয়েশন ঠিক করবে, কার্পেট […]







