অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:- ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় ভিকুনারা। ম্যাচ এর ১৩ মিনিটে তুরশোনোভ কে ফাউল করে ট্রাউ। পেনাল্টি পেয়ে গোল করে মোহনবাগান এর গঞ্জালেজ । ২১ মিনিটে সাহিল এর সঙ্গে ওয়ান টু ওয়ান এ বিশ্বমানের গোল করেন বেইতিয়া। এর ঠিক এক মিনিট পর থ্রু বলে বাবাদিওরা গোল করেন। ৩২ মিনিট এ সানডে ট্রাউ এর হয়ে গোল এর খাতা খোলেন। তবে তারা আর ম্যাচ এ ফিরতে পারে নি। দ্বিতীয়ার্ধে এ পরীক্ষা নিরীক্ষা দিকে যান বাগান কোচ ।তবে গোল আর আসে নি। ১৪ ম্যাচ এ ৩৫ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলো টীম বাগান।
Related Articles
বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি।
সুদীপ দাস,১১ এপ্রিল:- বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি। আর একটি কঙ্কাল সার চেহারা নিয়ে কোনভাবে দাঁড়িয়ে রইলো। লকডাউনের মধ্যেই বিপজ্জনকের আখ্যা দিয়ে কাটা হলো একের পর এক সুবিশাল গাছ। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার চকবাজার এলাকার। ওই এলাকাতেই রাস্তার দুপারে রয়েছে পঃ বঙ্গ সরকারের গর্ভমেন্ট […]
প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য অবলীলায় কাটা হলো শতাধিক বছরের পুরনো গাছ।
সুদীপ দাস , ২১ ফেব্রুয়ারি:- ওরা কেউ দেবদারু, কেউ শাল, আবার কেউ শিশু! বয়স কম করে ৪০ কেউ কেউ আবার বহু ইতিহাসের স্বাক্ষী থেকে শতবর্ষ পার করেছে। কিন্তু তাতে কি! দেশের প্রশাসনিক কর্তা বলে কথা। তাই তাঁর ঘন্টা দু’য়েকের আগমনের জন্য শতাধিক বছরের পুরনো গাছও কোন ছার। তাই সরকারি কর্মকর্তাদের উদ্যোগেই করাত-কুঠারের আঘাতে ফালাফালা হলো […]
ভারত সহ গোটা বিশ্বের পরিস্থিতি উদ্বেগজনক , এ রাজ্যেও ভাবাচ্ছে করোনা।
বিশেষ রিপোর্ট : সোজাসাপটা, ১ এপ্রিল:- শুধু মাত্র এক রাতের মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৩০২ […]



