হাওড়া,১ মার্চ:- চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু পুলিশের চাপে অপহরণকারীরা বারবার পিছু হটছিল। শেষমেশ তারা বিনা মুক্তিপণেই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের চাপে বিপদ বাড়ছে দেখে অপহরণকারীরা নিজেরাই গাড়িতে চাপিয়ে শনিবার রাতে বেলুড়ের নিখোঁজ ছাঁট লোহার ব্যবসায়ীকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর পুলিশ গিয়ে রাতেই ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে বালি থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ করা হয়। অপহরণকারীদের চিহ্নিত করা গেলেও এখনও কাউকে ধরা যায়নি। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন, অপহরণকারীদের খোঁজ চলছে। উল্লেখ্য, গত বুধবার সকালে ব্যাঙ্কে এসে নিখোঁজ হয়ে যান গোপাল বুধালিয়া নামের ওই ব্যবসায়ী। প্রথমে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। এরপর সেই টাকার অঙ্ক দু’লক্ষে পৌঁছে যায়। জানা গিয়েছে উত্তরপাড়ায় আটকে রাখা হয়েছিল ব্যবসায়ীকে। একজনকে আটক করে অনেক তথ্য আসে পুলিশের হাতে। এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related Articles
সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলনে কৃষকরা।
গোঘাট, ২৯ নভেম্বর:- রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলন শুরু করলো চাষীরা। আলু ও বরো ধানের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ। হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারার উল্লাস এলাকায় চাষের জন্য রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চাষীদের। রাসায়নিক সার নিয়ে কালোবাজারীর অভিযোগ চাষীদের। এদিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে শতাধিক চাষী বিক্ষোভ দেখায়।চাষীদের অভিযোগ রাসায়নিক […]
দুবছর পর বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত।
কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল […]
অমিক্রণ নিয়ে আতঙ্কের কোন কারণ নেই , রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- করোনার নতুন রূপ অমিক্রন নিয়ে আতঙ্কের কোনোও কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওমিক্রন সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন। আজ ফুলবাগানে পুরভোটের প্রচার সভা থেকে তিনি বলেন, ওমিক্রন মারাত্মক কিছু নয়। শুধু বেশি সংক্রামক। তিনি সকলকে সতর্ক থাকতে এবং যারা এখনও টিকার দ্বিতীয় ডোজ নেননি তাদের দ্রুত তা নেওয়ার […]









