তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- পৌরসভা ভোটের প্রার্থীর নাম এখনো ঘোষণা না হলেও রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কে প্রার্থী হবেন তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেছে । ইতিমধ্যেই এলাকায় বেশ কিছু জায়গায় নাগরিক বৃন্দের নামে ফ্লেক্স লাগিয়ে বলা হচ্ছে রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনে কোন বহিরাগত প্রার্থী কে এলাকাবাসী মানবেন না । এই ওয়ার্ডে ফ্লেক্স দেখে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কালচার আমাদের দলের মধ্য নেই। কে বা কারা করেছেন সে বিষয়ে আমরা জানি না ।কিন্তু এলাকাবাসীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে এই ওয়ার্ডের যেকোনো দলের প্রার্থী যিনিই প্রার্থী হন না কেন তিনি যেন এই ওয়ার্ডের বাসিন্দা হন। বহিরাগত কাউকে যেনএই ওয়ার্ডে এনে তাদের ওপর চাপিয়ে দেওয়া না দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ঠ আলোড়ন সৃষ্টি হয়েছে।
Related Articles
মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পড়াশুনার মান উন্নয়নে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এর সিলেবাস নিয়ে শিক্ষা সংক্রান্ত একটি পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিবিএসই আইসিএসসিতে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়ে বলেন ক্যারিয়ার গাইডেন্স নামে এই […]
আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আইএএস এবং অধিকারীদের ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করতে উদ্যোগী হয়েছে। কলকাতার টাউন হলে আজ ডব্লিউবিসিএস আধিকারিক সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন, ডব্লিউবিসিএস আধিকারিকরা প্রশাসনের মুখ। রাজ্যের এই অফিসারদের সরকার অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে উন্নতির ব্যবস্থা করেছে। এজন্য যুগ্ম […]
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]






