কলকাতা,১ মার্চ:- ১৯৪৪ সালের পয়লা মার্চ কলকাতাতে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। ছোটবেলার পড়াশোনা শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেইসময়ই যোগদান রাজনীতিতে। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন। এদিন সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে একের পর এক ফুলের তোড়া পৌঁছে যায়। নবান্ন থেকে শুভেচ্ছা বার্তা পাঠান হয়েছে। ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জন্মদিনের অভিনন্দন জানিয়ে কমরেডকে উপহার পাঠিয়েছেন রবীন দেব।অনেকের মতে, অদ্যোপান্ত সাদামাটা সাদা চুলের মানুষটি একবার সুস্থ শরীরে রাজনীতির ময়দানে ফিরে এলে দলের চেহারা বদলে যাবে।
Related Articles
নতুন করে নিম্নচাপে সিঁদুরে মেঘ দেখছে আরামবাগের বন্যা কবলিত এলাকার মানুষ।
মহেশ্বর চক্রবর্তী, ১৯ অক্টোবর:- আবারও নিম্ন চাপ। টানা বৃষ্টি দক্ষিনবঙ্গ জুড়ে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আরামবাগ মহকুমার বন্যা কবলিত এলাকার মানুষ। এই দুর্যোগঘন পরিস্থিতিতে এবং উৎসবের মরসুমে মানুষ যখন আনন্দে মতোহারা তখন এই সমস্ত বন্যা দুর্গত মানুষের মনে মন খারাপের সুর। মেঘ ঘন আকাশের দিকে অসহায় ভবে তাকিয়ে তারা। ২০২১ সালের টানা তিনবারের সর্বগ্রাসী […]
করোনা আক্রান্ত ব্যক্তির উত্তরপাড়ায় প্রবেশের কথা শুনেই চলছে সানিটাইজের কাজ এলাকায়।
তরুণ মুখোপাধ্যায় , ৩০ মার্চ:- গতকাল এ রাজ্যের আর একজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। শেওরাফুলির ওই বাসিন্দা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন । এরপরই তার করোনা টেস্ট হয় এবং পজিটিভ রিপোর্ট আসে। বৰ্তমান এ তিনি কলকাতায় চিকিৎসাধীন। জানা গেছে এই রোগীটি কয়েকদিন আগে উত্তরপাড়ার এক ডাক্তারের ক্লিনিকে এসে চিকিৎসা করিয়েছিলেন এবং এই খবর […]
আমফান পর্ব থেকে শিক্ষা , দলের নেতাদের চাল- ত্রিপল চুরি আটকাতে এবার দুয়ারে ত্রাণ মমতার।
কলকাতা , ২৭ মে:- গত বছরের আমফান পর্ব থেকে শিক্ষা নিয়ে ইয়াসের ত্রাণ বণ্টনে বাড়তি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমফানের ত্রাণের ত্রিপল-চাল চুরির অভিযোগে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে ঘূর্ণিঝড় যশ এর ক্ষতিপূরণ বিলির সময় তার পুনরাবৃত্তি এড়াতে এবার প্রথম থেকে সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ […]




