অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ ফেব্রুয়ারি:- ট্রাউ এফসিকে হারিয়ে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। মুম্বইতে গিয়ে অ্যারোজকে হারিয়ে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড। এবার মণিপুরে গিয়ে পিছিয়ে পড়েও ট্রাউ এফসিকে হারাল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল লাল-হলুদ। প্রথমার্ধের ১৮ মিনিটে প্রিন্সওয়েল এমেকার গোলে এগিয়ে যায় ট্রাউ এফসি । ৩০ মিনিটের পরিবর্তন করেন মারিও রিভেরা । ২৪ মিনিটে অধিনায়ক ডিকার পরিবর্তে নামেন ব্রেন্ডন এবং দ্বিতীয়ার্ধে শুরুতে ক্রোমার পরিবর্তে নামানো হয় ভিক্টর পিরেজ’কে। ভিক্টর নামতেই ছন্দে ফেরে ইস্টবেঙ্গলের মাঝমাঠ।৫২ মিনিটে মার্কোস এসপাদা’র পাস থেকে গোল করে যান তিনি । ৬৭ মিনিটের মাথায় ফের পেরেজ ম্যাজিক দেখা গেল। তাঁর ফ্রিকিক হেডে নামিয়ে দেন মার্কোস। সেই বলে হেড করে লাল-হলুদকে এগিয়ে দেন কাশিম আইদারা।কাশিমের গোলমুখী শট ট্রাউ-এর এক ডিফেন্ডারের হাতে লাগায় স্পট কিক থেকে স্কোর লাইন ৪-১ করেন মার্কোস। এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের । টেবিলে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
Related Articles
আগে নিজের মাথা ঠিক করুক তারপর গণতন্ত্র ঠিক করবেন। রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।
হাওড়া,১৮ জানুয়ারি:- নন্দীগ্রামে আর শুভেন্দুকে দাঁড়াতে হবে না। যে জায়গায় সিপিএম তৃণমূলকে আটকেছিল সে জায়গায় আপনারা আটকেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। নিজের সিটটা আগে বাঁচান। তারপর তো শুভেন্দুকে দেখবেন। ওনাকে (দিলীপ ঘোষ) তুলে […]
আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ আগস্ট:- আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল। দেশ ও দশের স্বার্থে আটকদের স্বার্থে রাজ্য কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে দেশের ব্যাপার জড়িয়ে, রাজ্যের ব্যাপার জড়িয়ে। আমরা একসঙ্গেই কাজ করছি। সবাইকে যাতে ফিরিয়ে আনা যায় এখন সেটাই […]
জীবন মৃত্যুর লড়াইতে হার মানলেন ফেলুদা
কলকাতা , ১৫ নভেম্বর:- জীবনের লড়াইতে হার মানলেন ফেলুদা।সিনেমা জগতে এই ফেলুদাকে হারানো ছিল অসম্ভব।কিন্তু সব শেষে জীবন মৃত্যুর লড়াইতে হার মানতে হলো ফেলুদাকে। একরাশ বিষন্নতা রেখে চলে গেলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনাকে হার মানালেও শেষরক্ষা হল না। জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে হার মানতে বাধ্য হলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’। […]



