হুগলি,১৭ ফেব্রুয়ারি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে হাজতে প্রেমিক। বেড়াতে গিয়ে প্রেমের ফাঁদে যুবতী । মানালি বেড়াতে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে প্রেম উত্তরপাড়ার বাসিন্দা এক যুবতীর। প্রথম দেখায় প্রেম,তা জমে উঠতেও বেশি সময় নেয়নি। গত বছর পরিবারের সঙ্গে মানালী বেড়াতে গিয়েছিলেন উত্তরপাড়ার যুবতী।সেখানে হোটেল ম্যানেজার অনিল শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।এরপর উত্তরপাড়ায় বেশ কয়েকবার আসে ওই হোটেল ম্যানেজার। বিয়ের কথা বললে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। ২০ শে জানুয়ারী শ্রীরামপুর আদালতে অনিল শর্মার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষনের মামলা দায়ের করেন যুবতী। আদালত পুলিশকে ব্যবস্থা নিতে বলে। উত্তরপাড়ার থানার তদন্তকারীদের একটি দল মানালী পৌঁছায় গত ১৩ ফেব্রুয়ারী। গ্রেফতার করে রবিবার অভিযুক্তকে উত্তরপাড়ায় নিয়ে আসে পুলিশ। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
Related Articles
দুই লরির সংঘর্ষের জেরে আগুন দাঁতনে , মৃত লরির চালক।
পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:- আর এই আগুনে পুড়ে মৃত্যু হল এক চালকের। আর অল্পের জন্য প্রাণে বাঁচেন খালাসি। ঘটনায় জানা যায় বৃহস্পতিবার ভরসন্ধ্যায় খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল দুটি চাল ও সিমেন্ট বোঝাই লরি।আর সিমেন্ট বোঝাই লরিটি সামনে থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে চাল বোঝাই লরিটি সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। আর […]
জাল পাসপোর্ট ও আধার কার্ডের তদন্তে হাওড়া থেকে গ্রেফতার ২।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- জাল পাসপোর্ট ও আধার বানানোর ঘটনার তদন্তে নেমে হাওড়া ময়দান এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিকে কলকাতায় গ্রেফতার হন সন্দেহভাজন এক বাংলাদেশী। তাঁর কাছ থেকে উদ্ধার হয় এদেশের নকল আধার কার্ড ও পাসপোর্ট। তদন্তে উঠে আসে কলকাতার সিঁথি থানা এলাকার এক ব্যক্তি টাকার বিনিময়ে বানিয়ে দিয়েছিলেন […]
যাত্রীদের জন্য আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে।
কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে সুখবর সেক্টর ফাইভের তথ্যপর্যুক্তি কর্মী সহ শহরের মেট্রো যাত্রীদের জন্য। আগামীকাল বহু প্রতীক্ষিত ইষ্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের দরজা খুলে যাচ্ছে তাদের জন্য। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভের প্রথম স্টেশন হিসাবে ফুলবাগান আগামীকাল চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল পদ্ধতিতে স্টেশনের উদ্বোধন করবেন বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। […]




