কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোন ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মোটর ভেহিকেল এর আধিকারিকদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলবে স্কুল। তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও।
হাওড়া, ২৮ অক্টোবর:- করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল, কলেজ সহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলা হবে। সেইমতো কোভিড বিধি মেনে দীর্ঘদিন পর খুলতে চলেছে স্কুল। স্কুল খোলার আগে তৎপরতা শুরু হয়েছে হাওড়াতেও। স্কুলে চলছে স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল খোলার বিষয়ে তৎপর হাওড়ার […]
নির্বিঘ্নেই তৃতীয় দফার ভোটগ্রহণ রাজ্যে, ৪ আসনে ভোটের হার ৭৩.৯৩ শতাংশ।
কলকাতা, ৭ মে:- রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হল শান্তিতেই। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এদিন বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের চার আসনে মোট ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। মালদা উত্তর লোকসভায় ভোট পড়েছে ৭৩.৩০%। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮% এবং জঙ্গিপুরে সবথেকে কম […]
শিশুশ্রম ও শিশু ভিক্ষাবৃত্তি প্রতিরোধে সচেতনতা শিবির বেলুড়ে।
হাওড়া, ২৪ আগস্ট:- শিশু ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হাওড়ার বেলুড়ে। মঙ্গলবার সকালে বেলুড় মঠের সামনে এই নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে। জানা গেছে, কলকাতার কালীঘাট, উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর এবং হাওড়ার বেলুড় মঠ এই তিনটি জায়গায় এবার এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। শিশুদের […]





