অঞ্জন চট্টোপাধ্যায়,১১ ফেব্রুয়ারি:- মে মাসের শেষে শুরু কলকাতা লীগ গতবার কলকাতা লীগ শেষ হয়েছিল একদম পুজোর শুরুতে সে কারণে অনেক বিতর্ক হয়েছিল। তাই এবার আর কোনো ঝুঁকি না নিয়ে একদম মে মাসের শেষে অথাৎ জুলাই মাসের লীগ কে এগিয়ে আনা হচ্ছে । এর ফলে সব দল যেমন বিশ্রাম পাবে একসঙ্গে বৃষ্টির মরসুমে বিকল্প ম্যাচ এর বন্দোবস্ত করার সময় পাওয়া যাবে। সব ঠিক থাকলে মার্চ মাসে জানা যাবে কবে থেকে শুরু কলকাতা লীগ। একই সঙ্গে এবারও ডুরান্ড হওয়ার কথা কলকাতাতে সেকথাও মাথায় রাখা হচ্ছে মাঠ পাওয়ার ক্ষেত্রে । আইএফএ শিল্ড এর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আইএফএ তে। একই সঙ্গে আজ থেকে সন্তোষ ট্রফি জন্য রবীন্দ্র সরোবর এ অনুশীলন এ নামছে টীমবেঙ্গল।
Related Articles
হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা ,২৮ জানুয়ারি;- হিন্দু-মুসলিমের বিভেদের রাজনীতি করার পর বিজেপি এবার পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে বাঙালি-অবাঙালি বিভেদ তৈরি করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার তৃণমূল কংগ্রেস ভবন আজ বিভিন্ন হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ও বিজেপির বিভেদের রাজনীতি রুখে দেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানান। তিনি অভিযোগ করেন,দিল্লিতে কৃষকদের অপমান করা […]
রক্ষাকালী পুজোর প্যান্ডেল বাঁধতে উঠে ১০ ফুট উঁচু থেকে নিচে পড়ে মৃত্যু ডেকরেটার কর্মীর।
হাওড়া, ২৬ মে:- বাঁশের প্যান্ডেলে চট ঘিরতে উঠে প্রায় দশ ফুট উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক ডেকরেটর কর্মীর। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার দাসনগরের আশ্রমের গলিতে। জানা গেছে, রক্ষাকালী পূজার প্যান্ডেল করতে উঠেছিলেন বিশ্বজিৎ পাল নামের ওই যুবক। আচমকাই তিনি পা ফসকে দশ ফুট উপর থেকে নিচে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় […]
বকেয়া ডিএ এর দাবিতে আজও কর্মবিরতি হাওড়া আদালতের সরকারি কর্মচারীদের।
হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- সংগ্রামী যৌথ মঞ্চের দাবীকে সমর্থন জানিয়ে সপ্তাহের দ্বিতীয় দিনেও আন্দোলনে সামিল হলেন হাওড়া আদালতের সরকারি কর্মচারীরা। আজ দুপুরে হাওড়া আদালত চত্বরে তারা বুকে ব্যাজ লাগিয়ে বিক্ষোভে দেখান এবং ধর্নায় বসেন। আন্দোলনকারীরা জানান, উচ্চ আদালতের নির্দেশমতো তারা গতকাল সম্পূর্ণ কর্মবিরতি পালন না করলেও আজ তারা সম্পূর্ণ কর্মবিরতি রেখে আন্দোলন করছেন। তাদের ৩১ দফা […]










