হাওড়া,১১ ফেব্রুয়ারি:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ মাহাতো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ গৃহবধূর স্বামীকে মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁহুশ করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। মহিলার চিৎকার এরপর ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা। ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সন্তোষ পেশায় গাড়িচালক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার মহিলারাও।
শুক্রবার দিন রাতে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে সাউথ হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় হাওড়া হাসপাতালে। এই ঘটনায় গৃহবধূর স্বামী সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সন্তোষ মাহাতোর নামে এরপর থেকেই অভিযুক্ত তার পরিবারকে নিয়ে পালিয়ে যান এলাকা ছেড়ে। মঙ্গলবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা জানতে পারেন ওই গৃহবধূর অবস্থা খারাপ। এরপর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এলাকার মহিলারা সন্তোষ মাহাতোর ঘরে তালাবন্ধ করে দেন। স্থানীয়েরা অভিযুক্ত সন্তোষ মাহাতোর কড়া শাস্তির দাবি তুলেছেন।Related Articles
অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে হাওড়াতেও বিজেপির বিক্ষোভ।
হাওড়া, ১২ নভেম্বর:- রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে অন্যান্য জেলার পাশাপাশি হাওড়াতেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সম্পর্কে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন হাওড়ায় সদর জেলা অফিস থেকে জেলার সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল হয়। ওই মিছিল হাওড়া ময়দান পঞ্চাননতলা মোড়ে এলে বিক্ষোভ দেখান […]
প্রার্থী নয়, প্রতীক চিনুন, পঞ্চায়েতের প্রচারে নেমে এই বার্তা তৃণমূলের।
হাওড়া, ১১ জুন:- কে প্রার্থী হয়েছেন বা কে দলের টিকিট পাচ্ছেন সেটা বড়ো কথা নয়। কারণ সবার উপরে রয়েছে দলের প্রতীক অর্থাৎ দলের সিম্বল। তা দেখেই ভোট দিন। মমতার উন্নয়নের খতিয়ান আর দলের প্রতীক চিহ্ন সামনে রেখে এবারে অভিনব প্রচারে নামলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নয়, প্রতীক চিনুন […]
পাঁচিল টপকে ঘরে ঢুকে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের চেষ্টা। হাওড়ার নাজিরগঞ্জে চাঞ্চল্য।
হাওড়া , ১৯ আগস্ট:- পাঁচিল টপকে ছাদের টালি খুলে ঘরের মধ্যে ঢুকে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার নেপালিপাড়ায় । ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যরাতে। জানা গেছে , বছর উনিশ বয়সী ওই তরুণী ছোট ভাইয়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন । তার মা আয়ার কাজে নাইট ডিউটি গিয়েছিলেন । সেই সুযোগকে কাজে […]





