হাওড়া , ১৯ আগস্ট:- পাঁচিল টপকে ছাদের টালি খুলে ঘরের মধ্যে ঢুকে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার নাজিরগঞ্জ থানা এলাকার নেপালিপাড়ায় । ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যরাতে। জানা গেছে , বছর উনিশ বয়সী ওই তরুণী ছোট ভাইয়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন । তার মা আয়ার কাজে নাইট ডিউটি গিয়েছিলেন । সেই সুযোগকে কাজে লাগিয়ে পাঁচিল টপকে এসে টালি খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে মিন্টু নামের ওই যুবক । এরপর সে ওই তরুণীর সঙ্গে অভব্যতা শুরু করে। ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ । তরুণীর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে পড়ে তার ভাই। সে তখনই বাইরে বেরিয়ে প্রতিবেশীদের ডেকে আনে । পড়শিরা ছুটে এসে মিন্টুকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় । অভিযোগ , মিন্টু পুলিশের সামনেই সকলকে শাসায় । পরে সে সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয় । মিন্টু বিবাহিত বলে জানা গেছে । তার বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ ছিল বলে জানা গেছে।
Related Articles
করোনা থেকে মুক্তির পর যক্ষা পরীক্ষা বাধ্যতামূলক জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার […]
বাংলা ফুটবলে ফের চমক আইএফএ-র প্রসেনজিৎ মাহাতো
প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- বাংলার ফুটবলে ফের চমক আনছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে আইএফএ। নতুন ওয়েবসাইট আনছে। যেখানে বাংলার ফুটবলের সমস্ত ইতিহাস থেকে শুরু করে নানান সংবাদ থাকবে। সঙ্গে ইউটিউবে থাকছে ‘আইএফএ টিভি’। রাজ্যের ফুটবলের সমস্ত কার্যকালাপ তুলে ধরা হবে। আইএফএ-র ফেসবুক, ইন্সটাগ্রাম পেজ […]
কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ উদ্ধার হুগলিতে।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- মগড়ায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ ও ওষুধ আটক। মগড়ার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার। রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস দশ মাস আগে বাড়ি তৈরী করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে […]







