অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- লড়াইটা খাতায় কলমে ১ আর ২ নম্বরের। যদিও ৬ পয়েন্ট এগিয়ে মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট । অন্যদিকে পঞ্জাব এফসির ১০ ম্যাচে ১৭। সেকারণে কল্যাণীতে ম্যাচ এককথায় লিগ নির্ধারণের ম্যাচ হতে চলেছে। যদি পঞ্জাব ম্যাচ জিতে যায় তাহলে মোহনবাগানকে ছুঁতে না পারলেও, চাপে ফেলবে বিস্তর। আর বাগান জিতলে তো সবার থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ১ আর ২ এর ফারাক দাঁড়াবে ৯ পয়েন্টের। সাইরাস না থাকলেও পব়পর ২ ম্যাচ জিতেছে বাগান। ফ্রান গঞ্জালেসকে সামনে রেখে ভালোই কাজে দিচ্ছে ভিকুনার পরিকল্পনা। বাগানের স্প্যানিশ কোচ সেই পুরোনো পরিকল্পনাতেই দল নামাবেন। এছাড়া বাবার গোল পাওয়া স্বস্তি দিচ্ছে টিম বাগানকে। তবে বিপক্ষ দলে রয়েছে কিংসলে, লোবো, ডিকা, সঞ্জুর মতো ময়দান চেনা প্রাণভোমরারা। তবে সেই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাগান কোচ ভিকুনা। ডিকা আবার রয়েছে সেরা ফর্মে।
সে বিষয়ে ভিকুনা বলেন, প্রত্যেক দলেই কেউ না কেউ ভালো খেলোয়াড় রয়েছে । সে বিষয় নিয়ে ভাবলে চলবে না। পঞ্জাব ভালো ফুটবল খেলছে। সেকারণে ওদের সমীহ করছি, তবে ভয় পাচ্ছিনা। যদি আমরা ওদের মাটিতে গিয়ে কঠিন ম্যাচ জিতে আসতে পারি। তাহলে নিজেদের ঘরের মাঠে জিতব না কেন ! দল তো ভালো ফর্মে রয়েছে। আই লিগ জেতার ভাবনা কি শুরু হয়ে গিয়েছে ? তার কথায়, লিগ এখনো অনেক দূর বাকি রয়েছে। সেকারণে দল যেমন ফুটবল খেলছে, সেই ফুটবলটাই বজায় রেখে যেতে বলেছি। বাকি অন্য কিছুর দিকে মন দিতে বারণ করেছি। নিজের দলের আক্রমণ নিয়ে তিনি বলেন, ফুটবলে আক্রমণ না ভালো হলে কোনো কিছুই করা যায় না। বাবা, বেইতিয়ারা সেই কাজটা খুব সুন্দরভাবে আমাদের আক্রমণকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এদিকে পঞ্জাব কোচ বলেন, মোহনবাগানকে হারানো খুব একটা কঠিন কাজ নয়। সব দলেব় কিছু না কিছু দুর্বল দিক থাকে, মোহনবাগানেরও রয়েছে । ওদের ডিফেন্স আর গোলকিপিং ভালো নয়। সেই জায়গায় আমরা আক্রমণ করব। প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে ওদের আমরা আটকাব।Related Articles
শেষদিনের প্রচারে হাওড়ায় মিঠুন।
হাওড়া, ৮ এপ্রিল:-এখানে ললিপপ ছোঁড়া হচ্ছে। আমি কি ললিপপ নাকি। এখানে পাথর ছোঁড়া হচ্ছে । ওখানে পাথর ছোঁড়া হচ্ছে ।এই সব ললিপপকে ভয় পেলে হবে না। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী । সেখানে বাঁকড়া এলাকায় বিজেপি সমর্থকদের উপর ইঁট পাথর ছোঁড়ার প্রসঙ্গে উত্তর হাওড়ার […]
কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলিতে।
সুদীপ দাস, ২১ আগস্ট:- কলকাতার ধাঁচে নতুন তৃণমূলের পোস্টার এবার হুগলীতে। হুগলীর পোলবা থানার চৌতারা এলাকায় রবিবার নতুন তৃণমূলের পোস্টার দেখে উত্তেজনার সৃষ্টি হয়। পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল আসবে। ঠিক যেমন সাধারন মানুষ চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তবে এই পোস্টারে আরও একটি […]
নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা।
সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক […]





