অঞ্জন চট্টোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি;- চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মনে হয়েছিল, ডার্বির হতাশা-কোচ বদলের টানাপোড়েন সামলে উঠেছে দল। কিন্তু লাল-হলুদ শিবিরে সেই ভাল সময় বেশিক্ষণ স্থায়ী হল না। ঘরের মাঠে বিদেশিহীন ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব। আর সেই সঙ্গে আরও ক্ষীণ হল চ্যাম্পিয়নশিপে টিকে থাকার আশা।আই লিগে ডার্বি-সহ টানা তিনটি হারের পরই ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া। তাঁর জায়গায় এসেছেন তাঁরই সহকারী মারিও। এদিন কল্যাণীতে হাজিরও ছিলেন তিনি। আর তাঁর চোখের সামনেই অপেক্ষাকৃত অনেকখানি দুর্বল দলের কাছে হার স্বীকার করলেন কোলাডোরা।
আই লিগের খেতাবি লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচ জিততেই হত ইস্টবেঙ্গলকে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেও গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যার্থ মার্কোসরা।ইস্টবেঙ্গলের মতো তথাকথিত বড় দলের বিরুদ্ধে প্রতিআক্রমণের ছক নিয়ে মাঠে নেমেছিল ইন্ডিয়ান অ্যারোজ। ৫৮ মিনিটের গোল এই পরিকল্পনারই ফসল। কাউন্টার অ্যাটাকে উঠে এসে ঠান্ডা মাথায় গোল করে গেলেন অ্যারোজের বিক্রম প্রতাম সিং। ভেঙ্কটেশের অ্যাটাকিং ফুটবল খেলার স্ট্র্যাটেজি এদিন দুর্দান্তভাবে কাজে লাগল। ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে ছেলেদের পারফরম্যান্সে দারুণ খুশি ভেঙ্কটেশ। এই একটি গোলই নির্ধারিত করল এদিনের ম্যাচের ভাগ্য। ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ায় ৯ ম্যাচে এখন ইস্টবেঙ্গলের ঝুলিতে ১১ পয়েন্ট।Related Articles
তদন্তে নেমে বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক।
হাওড়া, ২৭ আগস্ট:- অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক। শনিবার সন্ধ্যায় তপন দত্তের বাড়ি এসে পৌঁছান তাঁরা। আসার আগে তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবীকে সিবিআই এর পক্ষ থেকে ফোন করে তাঁর বাড়ির লোকেশন এবং ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ এসে পৌঁছান এক আধিকারিক সহ মোট ২ জন। […]
ইডি, সিবিআইয়ের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। কেডি সিং অপরাধ করে থাকলে তার বিচার হবে – দিলীপ ঘোষ।
হাওড়া , ১৩ জানুয়ারি:- “আজকে নয়, সবাই জানে কেডি সিং কে। দশ বছর ধরে এটা চলছে। সিবিআই, ইডি যে মামলা করেছে তার উপরেই তদন্ত চলছে। তিনি যদি কিছু না করে থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উনি যদি কিছু করে থাকেন তাহলে ওনাকে এর জবাব দিতে হবে।” বুধবার হাওড়ায় যোগদান মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে […]
পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শীতের প্রকোপ।
ঝাড়খণ্ড,২১ ডিসেম্বর:- পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শীতের প্রকোপ।পশ্চিমবঙ্গের তুলনায় ঝাড়খণ্ডে শীতের প্রকোপ বেশি।পাহাড়ি এলাকায় ঠান্ডায় অামেজে মজেছে এলাকার বাসিন্দারা, টাটা নগর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে গোবিনপুর স্টেশনে যেখানে টাটা টেলকোর কারখানা অন্চল।ভোরের দিকে কুয়াসার সাথে এলাকার তাপমাত্রার তুলনামূলক ভাবে যথেষ্টই কম। স্বাভাবিকের থেকে অনেক কম।প্রায় ৩/৪ ডিগ্রিতে ঘোরাফেরা করছে।বেলা বারতেই তা বারতে বারতে ১৫ […]




