হুগলি,১ ফেব্রুয়ারি:- তিনদিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ১নম্বর কাপাসডাঙ্গার শ্রীদূর্গা কলোনীতে। ওই এলাকায় মামার বাড়িতে থেকেই বড় হয়েছেন বিশ্বজিৎ দে(২৪)। বিশ্বজিৎ আগে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। কিন্তু মাস কয়েক আগে তিনি কাজ হারান। এরপর মামা বাড়িতে দাদু-দিদার দেখভাল করতেন। গত বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। এরপর চলছিলো খোঁজাখুজি। চুঁচুড়া থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিলো। আজ বিকেলে শ্রীদূর্গা কলোনীতেই একটি পুকুর থেকে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার হয়। চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে ঠিক কি কারনে বিশ্বজিতের দেহ পুকুর থেকে উদ্ধার হলো সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
রাজ্যে তৃণমূলের এখন দুটোই কাজ হামলা আর মামলা করা – সায়ন্তন বসু।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের কাজ হচ্ছে হামলা করা আর মামলা করা।ওসব করে কিছু হবে না । পারলে আমরা ও দেশের ১৫ টি রাজ্যে ১৫০০ মামলা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সব জায়গায় হাজিরা দিতে “? কালীয়াগঞ্জে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধাকে মারধর , আর্থিক জরিমানা ও আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে এই […]
অমিত শাহের পদত্যাগের দাবি, মাহেশে বিশ্ব শান্তি যজ্ঞে এসে বিস্ফোরক সাংসদ
হুগলি, ২২ ডিসেম্বর:- অমিত শাহ সংসদে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন তাতে তার এক্ষুনি পদত্যাগ করা উচিত। শুধু অমিত শাহ নয়, বিজেপি নেতারা পন্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর অন্যান্য দেশবরেণ্য নেতাদের অপমান করছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। তিনবার ক্ষমতায় আসার পর এরা দম্ভে মত্ত হয়ে উঠেছে।রবিবার মহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি […]
আমি নেতা মন্ত্রী হতে আসিনি , আমি পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই – আব্বাসউদ্দীন সিদ্দিকি।
হুগলি , ১০ জানুয়ারি:- আমি নেতা মন্ত্রী হতে আসিনি আমি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই। আমি পীড়ের ছেলে বলে ফিরিয়ে দেবেন না, ফুরফুরায় প্রতিবাদ সভায় বললেন আব্বাসউদ্দীন সিদ্দিকি। দল ঘোষনা হবে আগামী ২১ তারিখ কলকাতা প্রেস ক্লাবে। তার আগে রবিবাসরীয় বিকালে ফুরফুরা তালতলা হাটে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্বাসউদ্দীন। তিনি বলেন, […]




