হুগলি,২৬ জানুয়ারি:- সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাবার দিন আজকে এই প্রজাতন্ত্র দিবস । যে সরকার এই সংবিধান কে মানতে চাইছেন না যারা সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখছেন না তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ এবং সংগ্রাম চলবে। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের হুগলির শেওরাফুলিতে এক অনুষ্ঠানে এসে পরিষ্কারভাবে এ কথা জানিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান বহু মানুষের ত্যাগ-তিতিক্ষা আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই সময় যারা এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্য মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ,ক্ষুদিরাম বসু অন্যতম। তাদের আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। কিন্তু সেদিন যারা ব্রিটিশ সরকারের পদলেহন করেছিল ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে দালালি করেছিল তাদের মধ্যে আজকে কিছু কিছু মানুষ সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান কল্যাণ বাবু। তিনি আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানে শেওরাফুলি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানানো হয়। এছাড়া এদিন এলাকার ছোট ছোট বাচ্চারা তারা একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আজকের এই অনুষ্ঠান এলাকার পুরোপিতা সুবীর ঘোষ জানান এলাকার সমস্ত মানুষদের নিয়ে আমরা প্রতিবছরই মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করছি। অনুষ্ঠানে নানা বিষয় রাখা হয়েছে। হবে বিচিত্রা অনুষ্ঠানও। এদিনের অনুষ্ঠানে বিশেষ অন্যতম আকর্ষণ ছিল এন আর সির বিরুদ্ধে বিশাল বিশাল ফানুস আকাশে ওড়ানো। এদিনের অনুষ্ঠান কে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ যোগদান করেন । কল্যাণ ব্যানার্জি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং চাপদানী বিধানসভার প্রাক্তন বিধায়ক জনাব মোজাফফর খান , পৌরপ্রধান অরিন্দম গুঁইন। । অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীর ঘোষ মহাশয়।Related Articles
রিষড়া গ্রাম পঞ্চায়েতে মাস্ক এবং বিস্কুট বিলি।
তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শনিবার সকালে এলাকার সুভাষ নগরের জনসাধারণের মধ্যে মাস্ক এবং বিস্কুট বিলি করা হয়। পঞ্চায়েতের পক্ষে নিখিল চক্রবর্তী জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সময় গরিব মানুষদের পাশে থাকতে হবে। এবং মানুষকে এই মারণ রোগ সম্বন্ধে সচেতন করতে হবে । […]
শুরু হলো চন্দননগর বিধানসভা উৎসব।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- চন্দননগর রবীন্দ্রভবনে আজ অর্থাৎ শনিবার ২২ শে ফেব্রুয়ারি থেকে শুরু হলো চন্দনগর বিধানসভা উৎসব। এই বিধানসভা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চন্দনগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল কাউন্সিলর পার্থ দত্ত অনিমেষ ব্যানার্জি সহ অন্যান্য কাউন্সিলররা এছাড়াও উপস্থিত ছিলেন এসিপি […]
হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন ! জন্মদিনে গোটা বিশ্বের বিরাট শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক , ৫ নভেম্বর:- ৩২-এ পা দিলেন বিরাট কোহলি। ক্রিকেট জগতের তামাম ব্যক্তিত্বরা আজ ভারত অধিনায়ককে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন। সচিন তেন্ডুলকর থেকে ভি ভি এস লক্ষ্মণ, সুরেশ রায়না থেকে ঋদ্ধিমান-শামি, প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা আজ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘ ও সফল হোক এই প্রার্থনা করেছেন। সেই সঙ্গে আইসিসি, […]







