হুগলি,২৬ জানুয়ারি:- কোন্নগর কানাইপুরের মাদার মেরী পাবলিক স্কুলে ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। আজ সকালে বিরাট প্রভাতফেরি বেরোয় সেই প্রভাতফেরিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। এই প্রভাতফেরি কোন্নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে । রাজ্যে জুড়ে যেখানে সিএএ নিয়ে হিংসা হানাহানি লেগেই চলেছে,সেখানে কোন্নগরের এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রজাতন্ত্র দিবসের পদযাত্রা থেকে হিংসা নয় শান্তি চাই এমন বাত্রা দিলো।
স্কুলের কর্ণধার অরুণ কুমার মিশ্র বলেন প্রতি বছর স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের দিন আমরা স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রভাতফেরি বের করি।এই প্রভাতফেরি শেষে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারপর দুস্থ মানুষদের হাতে কম্বল ও কিছু খাবার তুলে দিই। হিন্দি মিডিয়াম স্কুল হলেও আমরা সাধারণ মানুষ গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকি।Related Articles
নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ।
হুগলি, ২৪ জানুয়ারি:- নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ। পেশায় চিকিৎসক বনগার বাসিন্দা কান্তি চক্রবর্তী ১৫.০১.২০২২ তারিখ থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকেরা বনগাঁ থানা মিসিং ডায়েরি করে। এরপর চারদিকে খোঁজখবর করে পাওয়া যায়নি চিকিৎসককে। অবশেষে টহলরত ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু রেল স্টেশন এর […]
পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস।
কলকাতা, ১৭ নভেম্বর:- পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। অবসর প্রাপ্ত এই আই এ এস আধিকারিক বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। জগদীপ ধনখড়ের সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ধনখড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন […]
বিভিন্ন ট্রেড ইউনিয়ানের ডাকা দুদিনের ধর্মঘটের কড়া পদক্ষেপ নবান্নের।
কলকাতা, ২৬ মার্চ:- বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন কোনও কর্মী গরহাজির থাকলে কাটা যাবে তাঁর বেতন।শুধু তাই নয় কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। আর পাঁচটা ধর্মঘটের মত আগামী সোম ও মঙ্গলবার দুদিনের ধর্মঘটে রাজ্যের সব সরকারি ও আধা সরকারি অফিস […]











