অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- গোকুলামের কাছে কল্যাণীতে ৩ গোল হজম করার পর যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল সমর্থকদের। কল্যাণী স্টেডিয়ামেই কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা। অভিযোগ, একাংশের সমর্থক ‘শারীরিক হেনস্থা’ করেছেন সঞ্জিতকে। সমর্থকদের বক্তব্য, এই দল করেছে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। কোচের পছন্দ মতো প্লেয়ার দিয়ে তারাই টিম সাজিয়েছে। কিন্তু এই যে ফুটবল ইস্টবেঙ্গল খেলছে, তা চোখে দেখা যায় না বলেই মত তাঁদের এদিন বিক্ষোভ, ধাক্কাধাক্কি এমন জায়গায় যে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়। পরে অবশ্য সঞ্জিত সেনকে সমর্থকদের মধ্যে থেকে সরিয়ে নিয়ে যান পুলিশকর্মীরাই।
Related Articles
ব্যান ডিওর রেকর্ডে রোনাল্ডো কে টপকে শীর্ষে লিওনেল মেসি।
সোজাসাপটা ডেস্ক,৩ ডিসেম্বর:- ব্যান ডিওর রেকর্ডে রোনাল্ডো কে টপকে শীর্ষে লিওনেল মেসি । ৬ বার ব্যান ডিওর জিতে রেকর্ড করলেন মেসি । ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে একটি বেশি । দুজনেই পাঁচবার ব্যালন ডিওর পেয়েছিলেন । এবার এগিয়ে গেলেন মেসি । গতবার এই পুরস্কার পেয়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিক।এবারেও যেমন গোল করেছেন,তেমনি গোল করিয়েছেন সমানভাবে । এবছর মেসি […]
বাঙালির মিষ্টিতেও এবার ফুটবল, মেসির ক্ষীরের মূর্তি হাওড়ায়।
হাওড়া, ১৩ ডিসেম্বর:- রাতেই মহারণ। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। স্বভাবতই গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই ম্যাচের দিকে। ফুটবলের সেই হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ এসে পড়েছে বাঙালির মনেও। হাওড়ায় “মা গন্ধেশ্বরী সুইটস” এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে মেসির ক্ষীরের মূর্তি। আর্জেন্টিনার পতাকার রঙে হয়েছে রসগোল্লা, সন্দেশও। বাঙালির মিষ্টিতেও […]
মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ায় এসে বাধা পেলেন অগ্নিমিত্রা।
হাওড়া , ১৯ জানুয়ারি:- আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে […]







