সোজাসাপটা ডেস্ক,১৫ জানুয়ারি:- যেখানে বিজেপি কংগ্রেস অথবা বিএসপি নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করে উঠতে পারল না,সেখানে এদের সবাইকে পিছনে ফেলে দিল্লি বিধানসভায় প্রার্থী ঘোষণা আপের। ভোট 8 ফেব্রুয়ারি। সমস্ত বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল ।যদিও ১৫ জন বিধায়ক এই তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রত্যাশা মতন কাজ করে উঠতে পারেননি এবং অনেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কপিল মিশ্রর মত চার বিধায়ক অন্য দলে যুক্ত হয়েছেন এবং ফলো তো সেই চার কেন্দ্রে নতুন প্রার্থী দিতে হয়েছে। মোট ৭০ জন প্রার্থীর তালিকায় 8 জন মহিলা প্রার্থী।
তবে কিছু নতুন মুখ ও এসেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া লড়ছেন তাদের পুরনো কেন্দ্র থেকেই। অর্থাৎ কেজরিওয়াল লড়ছেন দিল্লি থেকে এবং সিসোদিয়া লড়ছেন পরপর গঞ্জ থেকে। বাদ পড়া লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ স্ত্রী জানান টাকার বিনিময় প্রার্থীপদ কেনাবেচা করছেন কেজরিওয়াল। দলীয় সূত্রের খবর কেজরিওয়াল বিরোধী প্রশান্ত ভূষণ এর লোক পঙ্কজ ও বাদ পড়েছেন। এই প্রশান্ত আগে কেজরিওয়াল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তার কেন্দ্রে টিকিট পেয়েছেন দলেরই কর্মীদিলিপ পান্ডে।Related Articles
তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলা কাণ্ডে তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই তিন পুলিশ কর্তাকে কেন্দ্রের নির্দেশ মত ডেপুটেশনে পাঠাতে রাজ্যের আপত্তি অগ্রাহ্য করেই নিজের সিদ্ধান্ত অব্যাহত রেখেছে কেন্দ্র। রাজ্য সরকারকে পাল্টা চিঠি দিয়ে এ […]
হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ২ অক্টোবর:- হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪ টের সময় বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। এই মিছিল থেকে হাথরাসের ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তি ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করা হবে। উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে সারা দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। গতকাল […]
কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে শীঘ্রই সেফটি অডিট হবে হাওড়া ব্রিজের।
কলকাতা, ৫ অক্টোবর:- হাওড়া ব্রিজের কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে খুব শীঘ্রই সেফটি অডিট শুরু হবে। সেতু চালু রেখেই তার অবস্থা খতিয়ে দেখা হবে বলে কলকাতার শ্য়ামাপ্রসাদ মুখার্জি বন্দর সূত্রে জানা গেছে। দীর্ঘ দু’দশক পর হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআইটি চেন্নাই এবং জাহাজ মন্ত্রকের অধীনস্থ এনটিসিপিডব্লিউসি যুগ্মভাবে হাওড়া ব্রিজের […]




