হুগলি,১৩ জানুয়ারি:- ৩০ তম রিষড়া মেলায় একান্ত সাক্ষাৎকারে পৌরপ্রতিনিধি শীতল ঘটক বলেন হুগলি জেলার সবথেকে বড় রিষড়া মেলা। দূরদূরান্ত থেকে মানুষ এখানে ব্যাবসা করতে আসে। রিষড়া পৌরসভায় বিজয় সাগর মিশ্র পৌরপ্রধান হবার পর থেকেই এই মেলা আরো উন্নতি হয়েছে। সব পৌর প্রতিনিধিরাই একসঙ্গে সহযোগিতা করেছে বলেই মেলার উন্নতি। পাশাপাশি তাপস সরখেল বলেন এবারের মেলার আয়োজন অন্যবারের থেকে অনেক আলাদা। এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট।
হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।Related Articles
লঞ্চ ঘাট গুলি পরিদর্শনে পরিবহণ দফতরের আধিকারিকরা।
হুগলি , ১৯ জুন:- লকডাউনে নিত্য যাত্রী দের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর হুগলি চন্দননগর থেকে ফেয়ারলী শ্রীরামপুর থেকে ফেয়ারলী রিষরা থেকে ফেয়ারলী উত্তরপাড়া থেকে থেকে ফেয়ারলী প্রভৃতি স্থানে যাতায়াত করার জন্য লঞ্চ ফেরি সার্ভিস চালু করেছে সরকার। আজ পরিবহণ দফতরের আধিকারিকরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই সমস্ত লঞ্চ ঘাট গুলি পরিদর্শন করেন। এবং নিত্য […]
পুরভোটের আগে বিজেপির সংগঠনে ভাঙ্গন আরামবাগে।
আরামবাগ, ৩০ জানুয়ারি:- হুগলির আরামবাগে পৌর ভোটের আগে বিজেপির সাংগঠনে ভাঙ্গন। প্রায় ৪২ জন সক্রিয় কর্মী বিজেপি থেকে তৃনমুল যোগদান। এদিন আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃনমুল নেতৃত্ব। এরপর সাংবাদিক বৈঠকের মাধ্যমে ৪২ টি বিজেপি পরিবারের সদস্যদের হাতে তৃনমুলের দলীয় পতাকা তুলে দেয় তৃনমুল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক […]
ছন্দে ফিরছে ইতালি, ফুটবল অনুশীলন শুরু জুভেন্টাসের।
স্পোর্টস ডেস্ক,৭ মে:- অবশেষে সব জল্পনার অবসান। ইতালিতে করোনা আবহের মধ্যেই বুধবার থেকে অনুশীলনে নেমে পড়ল জুভেন্টাস। কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে ইতালি। জুভেন্টাসের অফিশিয়াল টুইটারে ছবি পোস্ট করে সেই বার্তা দিল ক্লাব। তবে সরকারের নিয়ম মেনেই অনুশীলন হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতালিতে ফেরার পর দু’সপ্তাহের কোয়ারিন্টিনে রয়েছেন। হয়তো […]







