হাওড়া,১২ জানুয়ারি:- আজ ৩৬ তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে সকাল থেকে সাজো সাজো রব। ছাত্রছাত্রীরা সকাল থেকে বেলুড় মঠে সারিবদ্ধ ভাবে প্রবেশ করে। সকাল আটটা থেকে বেলুড় মঠের অনুষ্ঠান শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক নটা নাগাদ মূল মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন। দেশপ্রধান হিবেসে কি শরণার্থীদের মৃত্যুর মুখে কি ঠেলে দিতে পারেন ৷ মঞ্চ থেকে সেই প্রশ্ন তুলেছেন মোদি ৷ তার যুক্তি যে সেই কারণে এই নাগরিকত্ব আইন ৷ যার মাধ্যমে কোনও নাগরিককে আর পাকিস্তানে ফিরতে হবে না৷ তারা ভারতেই থাকতে পারবেন আজীবন ৷
যদিও তার এই যুক্তির অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী ৷ বেলুড়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনে ৷ এই উপলক্ষে সকালে বেলুড়মঠে যুব উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী৷ হাজার হাজার ছাত্র-যুবদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি৷ এবং এই মঞ্চটি ব্যবহার করে সুকৌশলে CAA এবং NRC নিয়ে নিজের ভাবনাকে মেলে ধরেন তিনি৷ তিনি স্পষ্ট করে দেন যে নাগরিকত্বের মাধ্যমে কউকেই দেশছাড়া হতে হবে না৷ নাগরিকত্ব আসলে দেশের সাধারণ নাগরিকদের আশ্রয় দেবে৷ তাদের নিশ্চিন্তে দেশে থাকার ব্যবস্থা করবে৷ তিনি বলেন যে দেশভাগের সময় পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার হয়েছিলেন ৷ তাদের কোনওভাবে আবার সেদেশে ফেরাতে তিনি পারেন না ৷Related Articles
যাদের বাঘ ভেবেছ তারা কিন্তু বেড়াল ,২০২১ এ রেজাল্টের পর তারা ইঁদুর হয়ে যাবে – কল্যাণ বন্দোপাধ্যায়।
হাওড়া , ৭ ফেব্রুয়ারি:- হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করল তৃণমূল। রবিবার দুপুরে তৃণমূলের সভামঞ্চে উপস্থিত ছিলেন অরূপ রায়, ভাস্কর ভট্টাচার্য, কল্যাণ বন্দোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ দলের বিধায়করা। এদিন সভার প্রধান বক্তা অরূপ রায় বলেন, “নেতারা পাল্টি খায়। কর্মীরা পাল্টায় না। ওইজন্য নিজেকে দলের একজন কর্মী মনে করি। তাই পাল্টি খাওয়ার সম্ভাবনা নেই।” রবিবার দুপুরে […]
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে নালিশ জানালেন রাজ্যপাল
সোজাসাপটা ডেস্ক , ৯ জানুয়ারি:- রাজ্যে বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তারই মধ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে নালিশ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক হয়েছে। রাজ্যের বিভিন্ন বিষয়ে […]
শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]






