হুগলী,১০ জানুয়ারি:– নৈহাটিতে বিস্ফোরণের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির। বৃহস্পতিবার নৈহাটির রামঘাটে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে যে ভয়াবহ বিষ্ফোরন ঘটে তা থেকে ব্যাপক ক্ষতি হয় গঙ্গা পারের চুঁচুড়া শহরে। বিষ্ফোরনের শব্দের জেরে চুঁচুড়ার বহু বাড়ির জানালার কাঁচ ভাঙে। ফাটলও দেখা দেয়। আর তাতেই ব্যাপক ক্ষতি হয় চকবাজারের গৌর হরি হরিজন মাধ্যম স্কুলে। স্কুলের মূল ভবনের দেওয়াল জুড়ে ফাটল দেখা দেয়। লোহার দরজার ছিটকানি উপরে যায়। একটি ব্যালকনির প্রায় ঝুলন্ত অবস্থা। পড়ুয়াদের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিববদন যাদব বলেন আজ আমরা ভবনের কোথায় কোথায় ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরী করছি। পাশাপাশি ইঞ্জিনিয়াররাও আসছেন। তাঁরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন আমরা পড়ুয়াদের জীবনের কোনরকম ঝুঁকি নিতে পারবো না।
Related Articles
হাওড়ার কারখানায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।
হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এলাকায় একটি কারখানায় অভিযান চালালো রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এখানে নকল লুব্রিকেন্ট অয়েল তৈরি করা হতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কন্টেনার ভর্তি নকল লুব্রিকেন্ট অয়েল আটক করা হয়। রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেন্দ্র মিত্র জানান এই কারখানায় প্ল্যান্ট বানিয়ে লুব্রিকেন্ট বানানো হতো। এবং […]
নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক।
হুগলি , ১ আগস্ট:- নিউটাউন নীল ছবি কান্ডে চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে গ্রেফতার যুবক। গতকাল রাতে তাকে ধরে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর দে। তার কলকাতার কুদঘাটে একটি প্রোডাকশন হাউস রয়েছে। সেই সুবাদে শুভাঞ্জন রায়ের সঙ্গে তার পরিচয়। শুভঙ্কর এরিনা থেকে এডিটিং শিখে মাল্টিমিডিয়া নিয়ে কাজ করত। এডিটিং এর পাশাপাশি ফটোগ্রাফি করত। […]
সকাল সকাল ভোট দিলেন বিধায়ক।
হুগলি, ৮ জুলাই:- সারা রাজ্যের সঙ্গেও হুগলি জেলাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। এদিন সকাল থেকে বিভিন্ন বুথে লম্বা লাইন দেখা গেছে ভোটারদের। খুব সকালে ভোট দিতে এসেছেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার এদিন কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের প্রিয় নগর বুথে এদিন সকাল সকাল ভোট দিয়ে যান। অসিত বাবু ভোট […]











