উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- নৈহাটি থানার পুলিশ দেবকে থেকে যে সমস্ত বাজি উদ্ধার করেছিল আজ তা নিস্ক্রিয় করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দেওয়াল, ছাদ, বাড়ির জানালা, জানালার কাচ ভেঙে যায় শব্দের আওয়াজে। ঘটনায় কয়েক জন আহত হয়েছে। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে ঘটনার জেরে পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের দুটি জিপ জ্বালিয়ে দেয়। যদিও এলাকার মানুষের দাবি পুলিশ বাজি বাড়ি নিয়ে যাবে বলে গাড়িতে কিছু বাজি মজুত করছিল। নিস্ক্রিয় প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণের কারনে সেই বাজির আগুন পুলিশের বাজি বোঝাই গাড়িতে এসে পড়ে তাতেই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার মানুষের দাবি যেগুলি পুলিশ নিস্ক্রিয় করছিল সেগুলি বাজি নয় বোমা ছিল।
সেই কারনেই এতবড় বিস্ফোরণ ঘটেছে। গত ৩ তারিখ নৈহাটির দেবক এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনার জেরে প্রায় ১০ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মারাযান ৫ জন শ্রমিক। বাজি কারখানার মালিক নুর হোসেন কে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ ছিল এলাকায় প্রায় ৬০ টির মত বড় ও সব মিলিয়ে ১০০ টির মত অবৈধ বাজি কারখানা চলছে। ঘটনার পর থেকেই পুলিশ এলাকার বাজি কারখানা গুলি থেকে বাজি উদ্ধার করে গঙ্গার ধারে নৈহাটির গরিফা এলাকার রাম ঘাটে নিস্ক্রিয় করছিল। সেই বাজি নিস্ক্রিয় করার সময়েই এই ঘটনা ঘটেছে।।উল্লেখ্য , নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করার জন্য গৌরীপুর জুটমিল ছাইঘাট এলাকা বেছে নেয় পুলিশ। বারংবার স্থানীয় মানুষ না করা সত্ত্বেও আজ তিনটে নাগাদ বোম ডিসপোজাল করার সময় ফেটে যায় এই ঘটনায় 12টি পরিবারের ঘর ভেঙে যায়। এই ঘটনায় দুজন শিশু ও একজন বৃদ্ধ আহত হন। আহতদের উদ্ধার করে নৈহাটি স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও RAF।দেবকে উদ্ধার বোমা গৌরীপুর ঘাটে এদিন নিস্ক্রিয় করার সময় হওয়া বিস্ফোরণ জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রশাসন ও দলকে মুখ্যমন্ত্রী ।ঘটনাস্থলে যান হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী।সেখানে পরিস্থিতি ক্ষতিযে দেখেন।আহতদের বাড়ি যান।Related Articles
দোলে রঙিন হয়ে উঠল শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড।
হুগলি, ৩ মার্চ:- দোলের সকালে রঙিন হয়ে উঠলো হুগলির শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড । নাচে, গানে, আবির রঙে মেতে উঠলো এই এলাকার আট থেকে ৮০। হোলির সকালে রঙিন এই মিলন মেলার উদ্যোক্তা ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রঙিন চরিত্রের সকলের প্রিয় ভাই দা (সুবীর ঘোষ)। নীল […]
তুফানগঞ্জে বস্তা থেকে ৩টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য।
কোচবিহার,১৭ ডিসেম্বর:- ফের তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায়। স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বোমা গুলিকে দেখতে পান। পরে তুফানগঞ্জ থানায় খবর দেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা […]
রবিবার ৫ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ জানুয়ারি:- রবিবার পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে রাজ্য সরকারের নিজস্ব বিমানে তিনি হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছান। শিলিগুড়িতে রাতেই যাপনের পর সোমবার কোচবিহার ও শিলিগুড়িতে দু’টি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু করার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জ […]








