হুগলি,৮ জানুয়ারি:- ‘এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে।বিক্ষোভ থেকে বাদ যায়নি হুগলি জেলাও। সকাল থেকেই বিভিন্ন রেল স্টেশনে অবরোধ করে বাম- কংগ্রেস জোট। রিষড়া স্টেশনেও অবরোধ করে তারা। কিছুক্ষনের মধ্যেই রেল পুলিশ এসে অবরোধ তুলে দিতে বলে। তারা দশ মিনিট সময় চাইলেও হটাৎই পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে , এবং এলোপাথারি লাঠিচার্জ করে বলে অভিযোগ।বাদ যায়নি মহিলারাও। মহিলা কর্মী ইরা ব্যানার্জী মাথায় গুরুতর আঘাত লাগে। তার এম,আর,আই করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মীদের দেখতে ছুটে আসেন দলীয় নেতারা। এর প্রতিবাদে রিষড়ায় ধিক্কার মিছিলও বের করে বাম-কংগ্রেস জোট।
Related Articles
মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মর্মান্তিক। স্বামীর সঙ্গে চন্দননগরে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরিতে পিষ্ট মহিলা। স্বামীও আহত হন এই ঘটনায়। শনিবার হাওড়ার জাতীয় সড়কে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিঙ্কু দে (৪৫)। হাওড়ার দক্ষিণ বাকসাড়ার বাসিন্দা তিনি। ওই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই দুর্ঘটনায় মৃতার স্বামীও আহত হন। […]
রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল, মন্তব্য দীপেন্দু বিশ্বাসের।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল। আমরা আমরা সর্বশক্তি দিয়ে এবার ডুরান্ড জেতার চেষ্টা করব। রবিবার সকালে হাওড়ার বেলুড়ে এক ছোটদের ফ্রি ফুটবল কোচিং সেন্টারে এসে ওই মন্তব্য করেন দীপেন্দু বিশ্বাস। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল হয়েছে। রয়কৃষ্ণার গুরুত্বটা শনিবারের […]
হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা , ময়নাতদন্তের পর রিপোর্ট দিলো রায়গঞ্জ মেডিকেল কলেজ।
রায়গঞ্জ , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি […]








