হুগলী,৭ জানুয়ারি:- হাড়হিম করা ঠান্ডাকেও মঙ্গলবারও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য শুভজিৎ সরকার বলেন ছোট থেকেই ৩০ বছর ধরে এই মেলায় এলেও আগে সাধারণ মানুষ হিসাবে আসতাম।কাউন্সিলর হবার পর পাঁচ বছর ধরে এলেও সক্রিয়ভাবে চার বছর ধরে দায়িত্ব নিয়ে করছি। আগের থেকে এখনকার মেলার অনেক তফাৎ। মিনি ভারত এই রিষড়ায় সর্বধর্ম নির্বিশেষে এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।
Related Articles
নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস।
কলকাতা,২৬ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের বক্তব্যের মধ্যে দ্বিচারিতা করে চলেছেন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন দেশে এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি অন্যদিকে অমিত শাহ সভা […]
বকেয়ার দাবিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ হাওড়া পুরসভায়।
হাওড়া, ১৮ মার্চ:- তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না কয়েক মাস ধরে।ডেঙ্গু প্রতিরোধ অভিযানে কাজ করে চলেছেন নিয়মিত। বাধ্য হয়ে মঙ্গলবার বকেয়া মেটানোর দাবিতে হাওড়া পুরসভার মূল গেট কালো ওড়না দিয়ে বেঁধে দিয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভ চলাকালীন এদিন পুরসভায় প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। টাকা না পেলে ডেঙ্গু বিজয় অভিযান স্তব্ধ করে দেবার […]
ডোমজুড়ের কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে জখম দুই।
হাওড়া, ১০ জুন:- ডোমজুড়ে কারখানায় ভয়াবহ আগুন। লরিতে ব্যাটারি টেস্ট করার সময় তা থেকে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে লরির চাকা ফেটে যায়। আগুন ছড়িয়ে পড়ে গোডাউন এবং কারখানায়। লরির খালাসি ও চালক জখম হন। খালাসির অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সে শনিবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। […]








