অর্ণব বিশ্বাস,৭ জানুয়ারি:- মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হাড়হিম করা ঠান্ডাকে আজও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড়া মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালীন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
৩০ তম এই রিষড়া মেলায় এবার সুদেশ ভোঁসলে , সঞ্চিতা , সনজিৎ মন্ডলের গায়ক আসতে চলেছেন। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য মনোজ গোস্বামী বলেন প্রত্যেকবছর রিষড়া মেলা নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। এবারে মেলা বিগত বারের গুলির তুলনায় সেরা। পাশাপাশি তিনি বলেন পৌরপ্রধান বিজয় সাগর মিস্রর উদ্যোগে একশ শতাংশ কাজ হয়েছে সেটা মানুষই বলবে। আগামী দিনে মানুষকে আর জনপ্রতিনিধিদের কাছে আসতে হবে না , সমাধান অ্যাপের উন্নত পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে জনপ্রতিনিধিরা ।Related Articles
গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।
হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের […]
লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি, ১১ মে:- লোকাল ট্রেনে জনসংযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া গামী লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃনমূল প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃনমূল কর্মিরা। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনা হাতে টিকিট নিয়ে বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে […]
ডানকুনিতে এবার ত্রাণে মহিলারাও।
চিরঞ্জিত ঘোষ,৮ এপ্রিল:- ডানকুনি দু’নম্বর ওয়ার্ডে সাত্রাপাড়ায় মহিলা সমিতির চারটি দল মিলে প্রায় এক থেকে দেড়শ গরীব লোককে দান করল খাদ্য সামগ্রী তাদের নিজেদের যতটা ক্ষমতা স্বার্থে তারা দান করেছে। তারা জানিয়েছে পরবর্তীকালে আরো কিছু অনুদান খাবার সামগ্রী গরীবদের হাতে তুলে দেবে। এলাকাবাসীদের পাশে দাঁড়াবে করোনা মুকাবিলা করার জন্য। Post Views: 338







