হুগলি,৬ জানুয়ারি:- কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।শুধু রিষড়ায় মানুষই নয়, আশেপাশের মানুষও দুর্গাপূজা,জগদ্ধাত্রী পুজোর মতোই সারাবছরই অপেক্ষা করে থাকে রিষড়া মেলার জন্য। কারণ এটা একটা মিলন মেলা।সর্বধর্ম,ভাষাভাষীর মানুষ এখানে থাকে।বাড়তি পাওনা প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকছে মুম্বাইখ্যাত শিল্পী সুদেশ ভোঁসলে, সনজিত মন্ডল, মহা লক্ষী আয়ার সহ নামি শিল্পীরা।ভিড় সামলাতে নিজেই ময়দানে নেমেছেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।প্রতিটি স্টলে যাচ্ছেন , তাদের কোন অভিযোগ থাকলে শুনছেন। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সদা সচেষ্ট তিনি। আগের থেকে আরো কিভাবে রিষড়া মেলা কে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই চেষ্টা চালাচ্ছেন তিনি।
Related Articles
কনিষ্ঠতম বিজ্ঞানী হুগলির অভিজ্ঞানকে সংবর্ধনা তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ৫ জানুয়ারি:- একদিকে কেন্দ্র সরকার যখন দেশের বিজ্ঞান চেতনাকে স্তব্ধ করে দিতে চাইছে, তখন রাজ্যের শাসকদলের কর্মসূচিতে প্রাধান্য পাচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সুস্থ সংস্কৃতি বিকাশের প্রসার। সম্প্রতি ১১০ বছরের ঐতিহ্যবাহী “জাতীয় বিজ্ঞান কংগ্রেস” বন্ধ হয়ে গেল। এবারই প্রথম এই জাতীয় বিজ্ঞান কংগ্রেসের কোনও অধিবেশন হচ্ছে না। এই আবহে রাজ্য সরকার ও শাসকদলের উদ্যোগে […]
প্রতিযোগিতা বাতিল হলেও পুরস্কার মূল্য পাচ্ছেন এই জনপ্রিয় টুর্নামেন্টের তারকারা।
স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- এ সপ্তাহের শেষেই হওয়ার কথা ছিল উইম্বলডন ফাইনাল। কিন্তু করোনা ভাইরাস অতিমারির কারণে প্রতিযোগিতা বাতিল হয়ে গেলেও উইম্বলডন কর্তৃপক্ষ পুরস্কার মূল্য বিতরণ করছেন খেলোয়াড়দের মধ্যে। সেটা সম্ভব হচ্ছে কারণ বিমা সংস্থার সঙ্গে এ ভাবেই তাঁরা চুক্তি করে রেখেছিলেন যে, অতিমারির কারণে প্রতিযোগিতা পণ্ড হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে। কোনও রকম […]
সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১।
হাওড়া, ৬ আগস্ট:- শুক্রবার সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনা ঘটল। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুরাশ হাওড়া রুটের ওই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। হাওড়া […]





