হুগলি,২৫ ডিসেম্বর:- চাতরা সুইমিং ক্লাবের পরিচালনায় ৫৭তম সারা বাংলা গঙ্গাবক্ষে সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীদের নিয়ে তার মধ্যে ছাব্বিশ জন ছেলে ও ষোলো জন মেয়ে প্রতিযোগীদের প্রতিযোগীতা শুরু হয় ভদ্রেশ্বরের কয়লাডিপো থেকে চাতরা গৌরচন্দ্র ঘাটে এসে সাত কিলোমিটার ব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। ভদ্রেশ্বরে সাঁতার প্রতিযোগীতা শুরু হওয়ার আগে প্রতিযোগীদের ভালভাবে পরীক্ষার পরে সাঁতারের অনুমতি দেওয়া হয়। পরীক্ষা করেন বিশিষ্ট ক্রীড়া চিকিৎসক ও ক্লাব সভাপতি ডাঃ প্রদীপ কুমার দাস।
সাঁতারের উদ্বোধন করেন ডাঃ দাস। ছেলেদের মধ্যে প্রথম হয় খিদিরপুর সুউমিং ক্লাবের সাঁতারু অাদ্রি শর্মা। সময় নেয় এক ঘন্টা ছয় মিনিট তেত্রিশ সেকেন্ড। দ্বিতীয় হয় শেখ সাজিদ। সময় নেয় এক ঘন্টা ছয় মিনিট সাতান্ন সেকেন্ড। তৃতীয় অপূর্ব সাহা। ওর সময় লাগে এক ঘন্টা সাত মিনিট একচল্লিশ সেকেন্ড। মেয়েদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সৃষ্টি উপাধ্যায়, পৃথা দেবনাথ ও তনুস্মিতা দাস। ওদের সময় লাগে এক ঘন্টা বারো মিনিট ছাব্বিশ সেকেন্ড, এক ঘন্টা চোদ্দ মিনিট চৌঁত্রিশ সেকেন্ড ও এক ঘন্টা চোদ্দ মিনিট একচল্লিশ সেকেন্ড। এদেরকে পুরস্কৃত করা হয় সোনার আংটি, নগদ টাকা য, স্মারক ও শংসাপত্র দিয়ে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্লাব সভাপতি ডাঃ প্রদীপ কুমার দাস সহ শ্রীরামপুর পৌরসভির পুরপিতা অমিয় মুখার্জী, পৌর সদস্যা তিয়াসা মুখার্জী, শ্রীরামপুর মহিলা থানার আধিকারিক বর্ণালী গাঙ্গলী প্রমুখ।Related Articles
সিঙ্গুর আন্দোলন লোকালকে তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অবস্থানে মন্ত্রী বেচারাম।
হুগলি, ৩১ ডিসেম্বর:- সিঙ্গুর আন্দোলন লোকাল কে তুলে নেওয়ার প্রতিবাদে আজ সিঙ্গুর ১নম্বর প্ল্যাটফর্মে অবস্থান-বিক্ষোভে সামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ তৃনমূল নেতৃত্ব ও রেল যাত্রীরা। সিঙ্গুর আন্দোলন লোকালের যাত্রাপথ দীর্ঘ করে তারকেশ্বর পর্যন্ত করে দেওয়ার প্রতিবাদ। সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন […]
বেলুড় মঠ পরিদর্শনে প্রাক্তন রাষ্ট্রপতি।
হাওড়া, ৬ আগস্ট:- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাওড়ায় তাঁর এক কর্মসূচিতে এসে বেলুড় মঠেও ঘুরে গেলেন। রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে আসেন তিনি। ঘুরে দেখেন মঠ। মহারাজদের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে এদিন বিকেলে তিনি হাওড়ায় সংস্কৃত সাহিত্য সমাজের এক জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করেন। রবিবার বিকেলে হাওড়ার রামগোপাল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]
তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর।
পশ্চিম মেদিনীপুর,১৩ ডিসেম্বর:- তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর ও তার বাবা মাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।অভিযোগ অস্বীকার বিজেপির ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকার ।ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি সহ সমস্ত পরিবার ।এর জন্য এলাকার বিজেপির […]










