নদীয়া,২৪ ডিসেম্বর:- শীতের আমেজ তখনি পরিপূর্ণতা লাভ করে যখন খাদ্য রসিক আপামর বাঙালির পাতে খেজুর গুড়ের তৈরি নলেন গুড়ের পিঠে পায়েস খেজুর গুড়ের রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। কিন্তু খোলা বাজারে চাহিদা থাকলেও বাস্তবে সেই খেজুর গুড়ের যোগান দিতে হিমশিম খাচ্ছেন গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীরা। দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় ও নতুন করে গাছ তৈরি না হওয়ার কারণে ক্রমাগত কমে আসছে খেজুর রসের যোগান।
বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে গিয়ে ও পচা খেজুর রস থেকে গুড় প্রস্তুত করতে জ্বালানি সহ বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক খরচ খরচা সহ লাভাংশ তুলতে গিয়ে বলাবাহুল্য এক প্রকার বাধ্য হয়েই গুড় প্রস্তুতকারীরা গুড় প্রস্তুতের সময় খেজুর রসে চিনি মেশাতে বাধ্য হচ্ছেন। যার কারণে ব্যাবসায়িক দিক থেকে দেখতে গেলে লাভের অংকেও ভাটা পড়তে শুরু করেছে তাদের। সেই রকমই এক ছবি উঠে এল নদীয়ার কৃষ্ণগঞ্জ এ খেজুর গুড় প্রস্তুতকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে। বর্তমান পরিস্থিতিতে খেজুর গুড় প্রস্তুত করতে গিয়ে তাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছেও খেজুর রসে ভেজাল(চিনি) মিশ্রিত করে খোলা বাজারের চাহিদার মতো খেজুর গুড় প্রস্তুত করতে হচ্ছে সে কথাই ক্যামেরার সামনে তুলে ধরলেন একজন স্থানীয় গুড় প্রস্তুতকারী ব্যবসায়ী গৌড় ঘোষ।Related Articles
পয়লা বৈশাখ পালনে রাজ্যে মিষ্টির দোকান খোলার জন্য মিলতে পারে ছাড়।
প্রদীপ সাঁতরা : দুধ নষ্ট বন্ধ করতে রাজ্যে লকডাউনের মধ্যেই মিষ্টির দোকান খোলার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, মিষ্টির দোকান খোলা থাকলে দুধ নষ্ট বন্ধ হবে না। তবে সারাদিনের জন্য না খুলে ঘণ্টা চারেকের জন্য মিষ্টির দোকানকে ছাড় দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন মমতা। এদিন […]
প্রণয়ঘটিত কারণে নবম শ্রেণির ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা।
খড়দা, ২৯ নভেম্বর:- প্রনয়ঘটিত কারনে সোদপুর সেন্ট জেভিয়ারস স্কুলের নবম শ্রেনির ছাত্রের উপর দুস্কৃতিদের রিভালবার নিয়ে হামলা। ছাত্রের নাম কিংশুক ঘোষ পানিহাটি অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা। দুস্কৃতিদের রিভালবারের বাটের ঘায়ে জখম ওই নবম শ্রেনির ছাত্র। কোনরকম স্কুলের ভিতর ঢুকে প্রানে বাঁচলো ওই ছাত্রের। ছাত্রের মরনপ্রান বাঁচার চিৎকারের আওয়াজে ছুটে আসে এলাকার বাসিন্দারা। রিভালবার সমেত হাতেনাতে চার […]
শ্রীরামপুর হাসপাতালে নিরাপত্তা বাড়াতে সুপারের সঙ্গে বৈঠক পুলিশ আধিকারিকদের।
হুগলি, ২১ আগস্ট:- হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল। হাসপাতাল চত্বর ও নার্সিং কলেজের নিরাপত্তা বাড়াতে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক পুলিশ আধিকারিকদের। আরজিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে বাড়ানো হলো পুলিশে নিরাপত্তা। আজ বেলায় শ্রীরামপুর মহকুমা হাসপাতালে টহল দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা পাশাপাশি নার্সিং কলেজের সুরক্ষা ব্যবস্থা নিও একাধিক ব্যবস্থাপনা […]









