হাওড়া,২৩ ডিসেম্বর: একদিকে এনআরসির স্বপক্ষে মিছিল আর অন্যদিকে এনআরসির বিপক্ষে মিছিল। সোমবার দুপুরে এই দুই মিছিল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাম ছাত্র সমর্থকরা মিছিল নিয়ে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এলে তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সে সময় বিজেপির একটি মিছিল হাওড়া স্টেশন দিয়ে এনআরসির পক্ষে শ্লোগান দিতে দিতে যাওয়ার সময় একই জায়গায় এসে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় পরিস্থিতি সামাল দেয় হাওড়া স্টেশনে উপস্থিত থাকা আরপিএফ এবং জিআরপি। আরপিএফ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম দিয়ে দুটি মিছিল বেরিয়ে যায়।
Related Articles
জেলার প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা দুয়ারে ভ্যাকসিনেও নজির গড়লো।
strong>তরুণ মুখোপাধ্যায়, ১৩ জুলাই:- করোনা টিকা করণে হুগলি জেলার পুরসভা গুলির মধ্যে প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা এবার দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করে এক অনন্য নজির সৃষ্টি করল। এই পুরসভার এক, তিন, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের ভ্যাকসিন দিয়ে এলো। এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মায়া গুপ্তা, তিন নম্বর […]
তৃণমূলের বুথ সভাপতির মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানোতর গোঘাটে।
হুগলি , ৬ এপ্রিল:-তৃণমূলের বুথ সভাপতির মৃতকে ঘিরে ফের রাজনৈতিক চাপানোতর গোঘাটে। মৃতের নাম সুনীল রায়। বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত ওই ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি বাবা বলে দাবি । ছেলে বুথের এ্যজেন্ট। তৃণমূলের অভিযোগ, এদিন ভোট দিয়ে ফেরার পথে, বিজেপি কর্মীরা তাকে […]
বনবন করে ঘুরবে পাখা, সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা!
হুগলি, ১৪ ডিসেম্বর:- “টিফোজ ৯৯৯” রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পোলবা জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্নধার সম্পূর্না ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্টরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, দেরশ থেকে দুশো […]







