হুগলি,২০ ডিসেম্বর:- প্রথম বছর আনসোল্ড থাকার পর মনটা অনেকটাই ভেঙে গিয়েছিলো চন্দননগর রথের সড়কে পোড়েল পরিবারের। কিন্তু ছেলের প্রতি আশা ছাড়েননি তাঁরা। আশা ছাড়েনি ছেলে ঈশান পোড়েলও। দাঁত কামড়ে মাঠে পরে থাকারই ফল পেলো ঈশান। বৃহস্পতিবার বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের নিলাম এই প্রথমবার কোলকাতায়। আর সেখানেই বেসপ্রাইস ২০লক্ষ টাকার বিনিময়ে ঈশানকে কিনে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। চন্দননগরের রথের সড়কের দম্পতি চন্দ্রনাথ ও রীতা পোড়েলের একমাত্র পুত্রসন্তান ঈশান।
২০১৮-র শুরুতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে দেয় ঈশান। বিশ্বকাপ জিতে চন্দননগরে ফিরে আসতেই তাঁকে নিয়ে উৎসবের আনন্দে মেতেছিলো গোটা চন্দনগরবাসী। কিন্তু সেবছর আইপিএলে নিলামের দৌড়ে থাকলেও ছ’ফুট তিন ইঞ্চির এই মিডিয়াম ফাস্ট বোলার আনসোল্ড ছিলো। তাই এবছরের দিকেই তাঁকিয়ে ছিলো ঈশান। আর গতকাল কোলকাতায় বসা আইপিএলের নিলামে ঈশানের বেসপ্রাইস ছিলো ২০লক্ষ টাকা। শাহরুখের কোলকাতা না নিলেও সেই টাকাতেই চন্দননগরের ঈশানকে কিনে নেয় প্রীতি জিন্টার পাঞ্জাব। তারপর থেকেই খুশির হাওয়া পোড়েল পরিবারে। আজ বাড়িতে ঈশান বা তাঁর বাবা প্রাক্তন কবাডি খেলোয়ার চন্দ্রনাথের দেখা পাওয়া যায়নি। তবে ঈশানের মা রিতা দেবী বলেন কাল সারাদিন টিভির পর্দায় নিলামের দিকে নজর রেখেছিলাম। অবশেষে ছেলে আমার সুযোগ পেয়েছে। আশা করছি ও ভালো খেলবে। কোলকাতা বনাম পাঞ্জাবের খেলা হলে কার দলকে সাপোর্ট করবেন? এ প্রশ্নে রীতা দেবীর সটান জবাব অবশ্যই পাঞ্জাব। ঈশানের মায়ের মত তাঁর বন্ধুরাও কিন্তু এবার কেকেআরের বদলে কিংস ইলেভেনের হয়ে গলা ফাটাবেন বলে জানান।Related Articles
শিশির অধিকারীর ডানা ছাঁটলো তৃণমূল।
কলকাতা , ১২ জানুয়ারি:- কাঁথির দাপুটে অধিকারী পরিবারের ডানা ছাঁটার কাজ ত্বরান্বিত করল তৃণমূল। এবার সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে কাঁথির সাংসদ ও তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশিরকে। নতুন চেয়ারম্যান করা হয়েছে অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। […]
রথের বদলে মোটরগাড়িতে চেপে মাসির বাড়ি থেকে কোন্নগর বারো মন্দিরে ফিরলেন জগন্নাথ।
তরুণ মুখোপাধ্যায় , ২০ জুলাই:- করোনা আবহে কোন্নগর দ্বাদশ ঘাটের জগন্নাথদেব মঙ্গলবার উল্টোরথে সোজা রথ এর মত গাড়িতে করে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরলেন। গত ৫ বছর আগে কোন্নগর দ্বাদশ ঘাটে নুতন একটি জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে। তারপর থেকেই এখানকার রথযাত্রাকে ঘিরে কোন্নগর বাসীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। রথযাত্রার দিন বহু মানুষ […]
বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘঠলো আজ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লীগ, এই বছরই প্রথম শুরু হচ্ছে এই লীগ, এই ম্যাচের বিরতিতে ল্যাজার শো’য়ের প্রদর্শন দেখা গেলো মাঠে, এইবার আসছি ম্যাচে বিস্তারিত খেলার খবরে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সার্ভটেক শিলিগুড়ি স্ট্রিকারস পুরুষ […]







