হুগলি,৮ ডিসেম্বর:- ইতিহাস থেকে আমরা কি জানতে পারি ? প্রাচীনকালের কালের রাজা রাজাদের নানা কীর্তি কাহিনী।যুদ্ধ-বিগ্রহ ও নানা রকম ঘটনা, দিনকাল ও স্থাপত্য,অর্থনৈতিক অবস্থা সমাজ ব্যবস্থার ইতিহাস । কিন্তু এটা মনে হয় ইতিহাসে আমরা পাইনি ফুলশয্যায় রক্তদান শিবির। এটা মনে হয় নতুন কোনো ইতিহাস তৈরি নবদম্পতির। চুঁচুড়া সিংহিবাগান এলাকায় বসবাস করেন কালনা কলেজের ইতিহাসের অধ্যাপক দীপঙ্কর রায়(৩০) । গত শুক্রবার তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন সুস্মিতা মান্নার(২৬) সঙ্গে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্রী গবেষক সুস্মিতার সঙ্গে পরিচয় হয়েছিল এমফিল করতে যাওয়া ইতিহাসের ছাত্র দীপঙ্করের সঙ্গে । সেখান থেকেই ভালোবাসা গড়ে ওঠে তাদের। বর্তমানে একে অপরের আবদ্ধ হয় বিবাহ বন্ধনে । আজ তাদের ফুলশয্যা আর সেই ফুলশয্যার দিনটিকে ইতিহাসের পৃষ্ঠায় তুলে রাখতে তিনি আয়োজন করেছেন রক্তদান শিবিরের ।
আর দীপঙ্করের এই ইচ্ছাকে সার্থক করে তুলতে এগিয়ে এসেছে বিয়ে বাড়িতে আসা আত্মীয় কুটুম ও পাড়া-প্রতিবেশীরা সকলে।সকাল থেকেই জমজমাট ফুলশয্যার এই রক্তদানের আসর । ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। এই তালিকায় যে দুটি নাম অবশ্যই আছে তা হল নববধূ সুস্মিতা ও দীপঙ্করের।একদিকে যেমন রক্তদান জীবন দান মানুষের কল্যাণে করা হচ্ছে। তেমনই প্রত্যেক রক্তদাতা এবং ফুলশয্যায় নিমন্ত্রণের প্রতিটি মানুষের হাতেই তুলে দেওয়া হয় গাছের চারা। কারণ গাছ বাঁচলেই প্রানীকূল বাঁচবে। এদিন সুস্মিতার পাশে দাঁড়িয়ে দীপঙ্কর বলেন আমারা বিয়ে বাড়িতে অনেক সময়ই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা খরচা করি, তা না করে যদি পারিবারিক উৎসবের দিনে একটু হলেও সমাজের উপকার করতে পারি তাহলে মন্দ কি! এবিষয়ে নববধু বলেন বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনার সময় দীপঙ্কর আমায় তাঁর এই ইচ্ছা জানিয়েছিলো আমি সঙ্গে সঙ্গে তাঁর ইচ্ছায় সহমত প্রসন করি। সম্পর্কে দীপঙ্করের দাদা অজয় মহান্তি এখানে রক্তদান করে বলেন এটা মহান উদ্যোগ, এভাবে আরও মানুষের এগিয়ে আসাটাই কামনা করি। নবদম্পতির এই প্রচেষ্টা এবং তাদের ইচ্ছা সত্যিই এক নতুন বাতাবরণ তৈরি করল এই বিবাহ অনুষ্ঠানে। এক অন্য ধরনের সাধুবাদ ও আশীর্বাদ জানালো নবদম্পতিকে আগত সকলেই। যাদের মধ্য থেকে বাদ পড়লেন না রক্ত নিতে আসা চুঁচুড়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডঃ স্বপন কুমার দলুইও। তিনি বলেন বিয়ে বাড়িতে রক্ত নিতে আসা একটা আলাদা অনুভুতি। এভাবে সকলে এগিয়ে এলে রক্তদানকে ঘিরে নতুন বিপ্লব গড়ে উঠবে।Related Articles
বেলগাছিয়ায় ঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ৩০ জুন:- হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। লিলুয়ার বেলগাছিয়া ঝিল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। আসেন দমকল বিভাগের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরনে ছিল লাল রঙের গেঞ্জি, কালো রঙের প্যান্ট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়েরা […]
করোনা নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানা।
হুগলি,৫ মে:- করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে মানুষকে আতঙ্কিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব জানা। বাড়ি সিঙ্গুরের নন্দন বাটি এলাকায় । অভিযুক্ত ব্যক্তিকে আজ চন্দন নগর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ব্যক্তিটি গতকাল সোশ্যাল মিডিয়ায় করোনা সম্পর্কে একটি […]
ষষ্ঠীর সকাল থেকেই মানুষের ঢল চন্দননগরে।
সুদীপ দাস, ১০ নভেম্বর:- ষষ্ঠীর সকাল থেকেই চন্দননগরে ঢল নামলো দর্শনার্থীদের। সকাল থেকেই মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে আসেন আট থেকে আশি। কোথাও সাবেকিয়ানা তো কোথাও মন্ডপে থিমের ছোঁয়া। তবে সিংহভাগ প্রতিমাই চন্দননগরের ঐতিহ্যকে হাতিয়ার করে সাবেকি ডাকের সাজে সজ্জিত। অসাধারন কারুকার্যে ভরপুর সেইসমস্ত ডাকের সাজের জুড়ি মেলা ভার। প্রতিমাও যেন জীবন্ত জগৎ জননী। গোটা […]







