পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।ঘটনায় জানা যায় স্থানীয় এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোম গুলি দেখতে পায় ।পরে খবর দেওয়া হয় স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে ।পুলিশ বোম গুলি উদ্ধার করে আনে । পুলিশ সূত্রে খবর বোমগুলি উদ্ধারের সময় তাজা অবস্থায় ছিল না ।মাঝে বেশ কিছুদিন ধরে দাঁতন এর হরিপুর ,সাবড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অশান্তি কে কেন্দ্র করে যে গন্ডগোল হচ্ছিল তাকে কেন্দ্র করে পুলিশি তল্লাশি চলছে জোরকদমে ।তারই ফলে কেউ বা কারা এই বোম গুলিকে মাঠের মাঝে জলা জমিতে ফেলে দিয়ে যায় এমনটাই অনুমান পুলিশ প্রশাসনের । তবে বোম গুলি কে বা কারা ফেলল , এছাড়া এলাকায় যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে সব দিকে কঠিন নজর রাখছে পুলিশ প্রশাসন।
Related Articles
পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে […]
শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্ট উইক।
কলকাতা, ১ জানুয়ারি:- রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্টুডেন্টস উইক। ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে এই বিশেষ সপ্তাহ। স্কুল-কলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্টুডেন্টস উইক পালনের গাইডলাইন। প্রতিষ্ঠানগুলিও বেশ উৎসাহিত বিষয়টি নিয়ে। কলকাতায় নিউ আলিপুর কলেজ এবং হীরালাল মজুমদার […]
সুরক্ষার দাবিতে বিক্ষোভ চাঁচল হাসপাতালের নার্সদের |
মালদা , ১৩ জুলাই:- শনিবার রাতে মালদা জেলার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ছয়জন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়তেই আজ হাসপাতালের সামনে সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন চাঁচল হাসপাতালের নার্সরা | হাসপাতাল বন্ধ রেখে সঠিক ভাবে স্যানিট্যাশন করা ,আক্রান্তদের সরাসরি যোগাযোগে যেসব স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা,প্রত্যেকের পরীক্ষা করা এবং পর্যাপ্ত পরিমান পিপিই […]





