উঃ২৪পরগনা,২৬ নভেম্বর:- বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে হাতাহাতি মারামারি বারাসাতে। মঙ্গলবার বারাসাতের বারাসাত ব্যারাকপুর রোড়ের শুভাঙ্গম অনুষ্ঠান বাড়িতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি নির্বাচনের ফল ঘোষণা ছিল। অভিযোগ সেখানে ৩৮টি মন্ডলের প্রায় ১৮ জনকে বাদদিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হয়। সেখানে জেলার কিছুনেতাদের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি মারামারি হয়। অভিযোগ জেলা প্রেসিডেন্ট বদলের পরেই জেলার কিছু নেতার তোষামোদকারী ও সদ্য তৃনমূল থেকে আসাদেরই মন্ডল সভাপতি করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে মারখেয়ে, বাড়ি ছাড়া হয়ে নানান প্রতিবন্ধকতার মধ্যেদিয়ে বিজেপি দলটি করে আসছিল তাদেরকে সুকৌশলে শরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি জেলা নেতৃত্বরা।
Related Articles
রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত।
সোজাসাপটা ডেস্ক , ৪আগস্ট:- আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ভূমি পুজোর অনুষ্ঠানে । মোদীই রাম মন্দির তৈরির জন্য প্রথম ইটটি স্থাপন করবেন । রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে সেজে উঠছে গোটা অযোধ্যা । শহরে যেন অকাল দেওয়ালির আমেজ । দীর্ঘ প্রতীক্ষার অবসান । আগামী ৫ […]
আলুর দাম বৃদ্ধি, সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২৪ জুলাই:- প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছে। এমন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এমনই অভিযোগ তুলে সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করে বিজেপি। অবিলম্বে আলুর দাম কমাতে হবে দাবী করে বিক্ষোভকারীরা। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল। Post Views: 343
ভাগীরথীর ভাঙ্গনে ভিটে-মাটি হারানোর আশঙ্কায় শান্তিপুরের কৃষকরা।
নদীয়া, ২৭ নভেম্বর:- ফের ভাগীরথী নদী বক্ষে ভাঙ্গন। নদী গর্ভে বিঘে বিঘে চাষের জমি। চিন্তায় কৃষকরা। পাকাপোক্ত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা চাইছেন তারা। নদীয়ার শান্তিপুর গয়েশপুর টেংরিডাঙার ঘটনা। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের টেংরিডাঙ্গা এলাকায় ভাগীরথী নদীতে ভয়াবহ ভাঙ্গন। এর আগেও একই জায়গায় ভাঙ্গনের ঘটনা ঘটেছিল তবে এবার আবার নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায়, মাথায় হাত […]








