এই মুহূর্তে জেলা

করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা।

চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ  হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনা ত্রাণ কর্মসূচিতে দিলীপ ঘোষ।

  হাওড়া,১ এপ্রিল:- করোনা সংক্রমণের প্রশ্নে দিল্লির নিজামুদ্দিনের জামাত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার হাওড়ায় করোনা ত্রাণ বিলি কর্মসূচিতে এসে দিলীপবাবু বলেন, ওই জামাতে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের বহু মানুষ। কতজন এখানে ফিরেছেন তার কোনও ট্রেস নেই। এদের চিহ্নিত না করা গেলে করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও বিদেশ থেকে সম্প্রতি […]

এই মুহূর্তে জেলা

রোটারি ক্লাব শ্রীরামপুর শাখার উদ্যোগে এদিন কোন্নগরে খাদ্যবস্তু বিতরণ করলেন সংস্থার সদস্যরা।

তরুণ মুখোপাধ্যায়,১ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব । এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য। এই সময় সমস্ত মানুষ লকডাউন এ চলে গেছে । এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। দেশজুড়ে রান্না করা খাবার বিতরণ করছেন তারা।

হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে […]

এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কে অনাড়ম্বরভাবে অন্নপূর্ণা পুজো হচ্ছে শেওরাফুলির ঘোষ পরিবারে।

তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পূজা । অতি প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে হয়ে আসছে মা অন্নপূর্ণার আরাধনা । এবছর কিন্তু অন্নপূর্ণা পূজার ছবিটা একটু অন্যরকম। এই ছবির প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর দিনগুলিতে প্রতিদিন দর্শনার্থী ও ভক্তদের দেওয়া হয় মা অন্নপূর্ণার প্রসাদ । কিন্তু এবছর করোনার আতঙ্কে মানুষ দিশেহারা । যার […]

এই মুহূর্তে জেলা

চীনা ভাইরাসের জন্য মধ্যবিত্তদের কাজ নেই।তাই চাল,ডাল,আলু দিয়ে পাশে দাঁড়ালো তৃনমুল নেতা রাজীব ঘোষ।

হুগলি ,৩১ মার্চ:- চীনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লগডাউন।তাঁর জেরে গরিব মধ্যেবিদ্ধ দের ঘরে দুবেলা ঠিক করে ভাতের হাঁড়ি পযন্ত চাপছে না।তাই সাধারণ মানুষের যাতে দুবেলা হাঁড়ি চাপে তাঁর জন্য এগিয়ে এলো কোন্নগর শহর তৃনমুল নেতা রাজীব ঘোষ।আজ ১১ নম্বর ওয়ার্ডের এস কে দেব স্ট্রিটে অসহায় মানুষদের হাতে চাল,ডাল,আলু,তেল,তুলে দেওয়া হলো। করোনা মোকাবিলায় যখন দেশ […]

এই মুহূর্তে জেলা

শুধু রাজনৈতিক দলই নয়,গরিব মানুষদের পাশে দাঁড়ালেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।

তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:-  সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার মতো ভয়াল মারণ ব্যাধি । মানুষ সম্পূর্ণ দিশেহারা । এই অবস্থায় সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো এই কাজে ব্রতী হয়েছে রিষড়ার বিভিন্ন সংগঠনগুলি। ইতিমধ্য রিষড়া বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে […]

এই মুহূর্তে জেলা

এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।

সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]

এই মুহূর্তে জেলা

লকডাউন পরিস্থিতিতে বয়স্কা মহিলার পাশে দাঁড়াল ‘বন্ধু’ পুলিশ।

  হাওড়া,৩১ মার্চ:- লকডাউন পরিস্থিতিতে ঘরে কার্যত একাকী অবস্থায় সমস্যায় পড়েছিলেন ষাটোর্ধা মীরা আদক। তিনি হাওড়ার কদমতলা এলাকার বিশ্বেশ্বর ব্যানার্জি লেনের বাসিন্দা। শারীরিক কারণে বর্তমানে বাড়ির বাইরেও তেমনভাবে বেরোতে পারেন না তিনি। তাঁর তিন মেয়ে প্রত্যেকেই বিবাহিতা। তারা থাকেন দূরে। এমতাবস্থায় মীরাদেবীর ঘরে ভাঁড়ারেও টান পড়েছিল। খবর পেয়েই আমেরিকার বোস্টনে থাকা মীরাদেবীর বড় মেয়ে মৌসুমী […]

এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ , তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ।

হুগলি ,৩১ মার্চ:- করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ নিয়ে এলেন এক গৃহবধূ। তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি l হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে l গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কোন্নগর এর বাসিন্দা পূর্ণিমা পারভীন ভর্তি হয় এই হাসপাতালে l রাতে দুই কন্যা ও এক পূত্রের জন্ম হয় l যদিও পরে এক কন্যা সন্তানকে চিকিৎসার […]