হুগলি,১ এপ্রিল:- গত ২৯ মার্চ শেওড়াফুলির বাসিন্দা প্রৌঢ়র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে যানায় স্বাস্থ্য দপ্তর, সেই মত গত মঙ্গলবার তার পরিবারের সদস্য সহ তার সংস্পর্শে আসা ১৪ জন কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় লালারস পরীক্ষার জন্য। রিপোর্টে আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ছেলের পজিটিভ এসেছে বলে জানা যায়। এর পরই ওই দুই জনকে চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি ১২ জন সদস্য দের হুগলীর সিঙ্গুরে একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করে হাসপাতাল কতৃপক্ষ। অভিযোগ কোয়ারেন্টাইনের পাঠাবার নাম শুনেই হাসপাতাল চত্তর থেকেই চম্পট দেয় ১২ জন।এরপরই ঐ ১২ জনের নামে শ্রীরামপুর থানায় পলাতকের অভিযোগ জমা দেয় হাসপাতাল কতৃপক্ষ। শেষে শ্রীরামপুর ও শেওড়াফুলির বিভিন্ন অঞ্চল থেকে ঐ ১২ জন ফের পাকরাও করে পুলিশ। পুলিশি প্রহরায় তাদেরকে ফের সিঙ্গুরে কোয়ারেন্টাইনে পাঠালো পুলিশ।
Related Articles
তার খুলে বিপত্তি। সাঁতরাগাছি সেতুতে আহত ইলেকট্রিক কর্মী।
হাওড়া, ৬ ডিসেম্বর:- বর্তমানে সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ চলছে। সেখানে ইলেকট্রিকের কাজ চলার সময়ে মঙ্গলবার সকালে আহত হন এক কর্মী। এদিন লাইট খোলার কাজ চলছিল। সেই কাজ নির্বিঘ্নে শেষ হলেও ইলেকট্রিকের তার খুলে পড়ে বিপত্তি ঘটে। আহত কর্মীকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। ওই আহত কর্মীর নাম নিরঞ্জন দাস (৫২)। তিনি জগাছার জিআইপি কলোনির বাসিন্দা […]
মুগ্ধ কানাডার বাঙালি দম্পতি , রিক্সাচালকের সততায় তাঁকে কিনে দিলেন নতুন রিক্সা ।
হাওড়া , ৭ ফেব্রুয়ারি:- জানা গেছে, গত ৯ জানুয়ারি রাস্তায় পড়ে থাকা একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বালির এক রিক্সাচালক তারক মোদক। সেই ব্যাগে নগদ প্রায় ৩৪ হাজার টাকা ছিল। বাড়ি ফিরে ওই ব্যাগ থেকে ১৩ হাজার টাকা নিয়ে একটি রিক্সা কিনেছিলেন তিনি। কিন্তু যে মহিলার টাকার ব্যাগ হারিয়ে গিয়েছিল তিনি বালি থানায় নিখোঁজ ডায়েরি […]
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যুতে মুখ খুললেন বাবুল।
হাওড়া, ৩ মার্চ:- ওনার পলিটিকাল মুখোশটা আজকে সবার সামনে খুলে গেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনে রাজনীতিতে আসা প্রসঙ্গে হাওড়ায় মন্তব্য মন্ত্রী বাবুল সুপ্রিয়’র। বাবুল বলেন, রাজনীতিতে আমার জ্ঞান সীমিত। কিন্তু উনি নিজেকে আজকে একজন জোকারে পরিণত করলেন। ওনার হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন তিনি। উনি যে দলে যাবেন বলে নেতাদের সঙ্গে আলোচনা […]








